Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস, দিল্লির বৈঠকে এনসিপিআই সাংসদদের আর কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস, দিল্লির বৈঠকে এনসিপিআই সাংসদদের আর কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

দিল্লিতে প্রায় এক ঘণ্টা এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদদের সহযোগিতার একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি।

সূত্রের খবর, এ দিনের বৈঠকে এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন সাংসদই হাজির ছিলেন। এর পাশাপাশি তৃণমূল ছেডে় বিজেপি-তে যোগ দেওয়া রাজ্যসভার তিন সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইকও বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও।

জানা গিয়েছে, বৈঠকে একাধিক সাংসদ নিজেদের এলাকা নিয়ে বেশ কিছু প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে জমা দিয়েছেন। আবার অনেক এলাকায় সাংসদ ঘনিষ্ঠ কর্মী, সমর্থকরা বিধানসভা ভোটের পর এলাকায় ঢুকতে পারছেন না বলেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বৈঠকে উপস্থিত এনসিপিআই সাংসদরা।

সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক সাংসদ পিছু ৫ হাজার করে অন্নপূর্ণা ভাণ্ডারের সুপারিশ করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদ বাপি হালদার জানিয়েছেন, ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, এনসিপিআই সাংসদদের এলাকায় কাজ করতে গিয়ে যাতে কোনওরকম প্রশাসনিক সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন সকালে এনডিএ-এর বৈঠকে যোগ দেননি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। যদিও দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন ওই তিন জন সাংসদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali