কলকাতা: GTA-র শিক্ষক দুর্নীতি নিয়ে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার, নবান্ন থেকে তিনি জানান, GTA-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে বেরিয়ে আসবে রাজ্য। ফলে, সিবিআই তদন্ত আরও সহজ হবে, দোষীদের শাস্তি দেওয়া সহজ হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "মামলাটা সুপ্রিম কোর্টে স্টে নিয়ে আছে।
আমি মুখ্যসচিব-কে বলেছি রাজ্য সরকার এখান থেকে বেরিয়ে আসবে তাহলে সিবিআই তদন্ত হতে পারবে।
প্রসঙ্গত, দার্জিলিং, কালিম্পঙ, কার্শিয়াং-পুর প্রশাসক নিয়োগ নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে হাজির ছিলেন সাংসদ রাজু বিস্তা, তিন জন বিধায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, "পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ হয়েছে সেটা নিয়ে বলছি না, সেই বিষয়ে আলোচনা চলছে। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা সেটা তারা পাক। জিটিএ-এর জন্য ১৮০ কোটি বরাদ্দ হয়েছিল। এই অর্থবর্ষে ১৭০ কোটি টাকা দেওয়ার কথা বলা আছে। কিন্তু প্ল্যান না দেওয়ার জন্য হয়নি।"
তিনি আরও বলেন "Gta প্রিন্সিপাল সেক্রেটারি কে বলেছি দ্রুত জন প্রতিনিধি দের সঙ্গে কথা বলে পাঠাতে। উত্তরবঙ্গে ২৫টি চা বাগান বন্ধ আছে। প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছিল। কিন্তু তারা কমিটি করেনি বলে আগের সরকার টাকা দেয়নি। টি বোর্ড এর ডেপুটি চেয়ারম্যান সি মুরগানকে ডেকেছিলাম তাকে অসমে ভিসিট করতে বলেছিলাম।পীযুষ গোয়েল বলেছেন গাইডলাইন ফলো করলে ৩০০ কোটি টাকা পাবে। ৯০ টি বাড়ির জন্য ৩ লক্ষ বাড়ি তৈরী করার জন্য অনুমোদন দিলাম। Gta নিয়ে আরও কিছু অভিযোগ আছে।"
তিনি আরও বলেন , "মুখ্যসচিবের মাধ্যমে একটা ইনকোয়ারি কমিটি তৈরী করতে বলেছি। অমৃত প্রকল্পে জল দেওয়ার জন্য। যে এজেন্সি কাজ করেছে তাদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। ৭ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। কালিম্পঙ এ মেডিকেল কলেজ হবে। ২ তারিখে টি বোর্ড এর ডেপুটি চেয়ারম্যান, ৭ তারিখে মিউনিসিপাল অ্যাফেয়ার্স সচিব যাবেন। আগামী ১০ দিনের মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পাহাড়ে যাবেন। তিনি কো-অর্ডিনেশন মিটিং করবেন। আমরা দেখেছি গত বার পাহাড়ে বিপর্যয় এ সবাই কার্নিভাল এ ব্যস্ত ছিল। মুখ্যমন্ত্রী তো পলিটিকাল লোক, কিন্তু অফিসার রাও কার্নিভাল এ ছিলেন। ডিজি, cs সবাই ৪৮ ঘন্টা বাদে পৌঁছেছিলেন। আমরা আগে থেকে প্রস্তুতি নিতে চাই। তাই বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব যাচ্ছেন"

