Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাক্স চেয়ারম্যানের বৈঠক! বাংলায় বড় বিনিয়োগের ইঙ্গিত?

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাক্স চেয়ারম্যানের বৈঠক! বাংলায় বড় বিনিয়োগের ইঙ্গিত?

লকাতাঃ লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক কুমার টোডি বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে সংস্থার নতুন বিনিয়োগ এবং ডানকুনির সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, আগামী ১১ জুলাই হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে।

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই নবান্নে আসেন অশোক কুমার টোডি।

বদলের বাংলায় বড় বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ‍্যবাসী। কিছুদিন আগে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছিলেন, চলতি মাসেই রাজ্যে দুটি বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু হবে। একটি হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের এবং অন্যটি বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের। শিল্পমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১১ জুলাই ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস এবং ১৮ জুলাই মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের সূচনা হওয়ার কথা রয়েছে। দুই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা।

অন্যদিকে, শ্যাম স্টিল পশ্চিমবঙ্গে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। সংস্থার ডিরেক্টর ললিত বেরিওয়ালার বক্তব্য অনুযায়ী, এর মধ্যে ১০ হাজার কোটি টাকা ইস্পাত শিল্পের সম্প্রসারণে এবং বাকি ৫ হাজার কোটি টাকা প্রতিরক্ষা ও বিমান সরঞ্জাম-সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। বর্তমানে মেজিয়ার কারখানায় বছরে ৭ লক্ষ টন ইস্পাত উৎপাদনের ক্ষমতা রয়েছে, যা পর্যায়ক্রমে ১০ লক্ষ টন এবং পরে ২০ লক্ষ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সম্প্রসারণের জন্য প্রায় ৫০০ একর জমির প্রয়োজন বলে সংস্থা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে সেই আশা করছে সকলে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali