কলকাতাঃ বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। অভিযোগ, বাইকে করে এসে তাঁর গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। সেই সময় গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে উপস্থিত ছিলেন চালক বুদ্ধদেব বেরাও। গুরুতর জখম অবস্থায় দু'জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন।
বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের গাড়ি চালক বুদ্ধদেব বেরা এখনও সঙ্কটজনক। তাঁরও তিনটি গুলি লাগে পেটে, কাঁধে ও বুকে। শরীরে অস্ত্র পাচারের পরে তিনটে গুলি বের করা হয়েছে। এই মুহূর্তে আইসিএইউ তে রয়েছেন। তবে, এখনও অবস্থা সঙ্কটজনক।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় তিন থেকে চারজন আততায়ীর যোগ। চারচাকা গাড়ি থেকে নেমে গুলি চালানো হয়েছে বলে অনুমান। অন্যদিকে, বাইক প্রস্তুত ছিল পালিয়ে যাওয়ার জন্য। চন্দ্রনাথের গাড়ির পাশেই এসে দাঁড়িয়েছিল বাইক।পুলিশের অনুমান বিকেল থেকেই আততায়ীরা অপেক্ষা করছিল। কারণ দোলতলার সাহারা ব্রিজের কাছে ৩ঃ৫৭ মিনিটে চার চাকার গাড়িটি দেখা গিয়েছিল।

