Dailyhunt
Suvendu Adhikari PA Murder: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন! বাইকে করে এসে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

Suvendu Adhikari PA Murder: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন! বাইকে করে এসে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা

ধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ। মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের।

ঘটনাস্থলে পৌঁছেছে মধ্যমগ্রাম এবং এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, এ দিন দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার সময় উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের কাছে ওই গাড়িটি একটি বিরিয়ানির দোকানের সামনে থেমেছিল। গাড়ির চালকের পাশের আসনে বসছিলেন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় অভিযুক্তরা। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত তিনটি গুলি লেগেছে বলে খবর। গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

এই ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রনাথ রথ এবং গাড়ির চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরে ফেরার পথে আপ্ত সহায়কের উপরে হামলার খবর পেয়ে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই শুভেন্দুর আপ্ত সহায়কের দায়িত্ব সামলেছেন চন্দ্রনাথ রথ। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামের ওই হাসপাতালে পৌঁছেছেন বিজেপি-র বহু নেতাকর্মী। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali