Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu Adhikari: সাংবাদিকদের পুজোয় ৩০০০ টাকা বোনাস, পরিবারকে স্বাস্থ্য বিমা..একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari: সাংবাদিকদের পুজোয় ৩০০০ টাকা বোনাস, পরিবারকে স্বাস্থ্য বিমা..একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর

লকাতা:শুধুমাত্র অ্যাক্রিডেশন কার্ড থাকলেই নয়, এবার ডেস্ক সাংবাদিকদের জন্যেও একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, ''এবারের পুজোয় আবেদনকারী সাংবাদিকদের ৩০০০ টাকা করে দেওয়া হবে।'' পাশাপাশি, সাংবাদিকদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''আগের সরকার মাসে ২৫০০ টাকা করে পেনশন দিতেন সাংবাদিক দের। আমরা ঘোষণা করেছিলাম বাজেট এ ৫ হাজার টাকা করব। আজ এখানে উনি উপস্থিত নেই, শমীক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই। উনি বলেছিলেন এটা করে দিতে আমি কথা দিয়ে রেখেছি। যাদের প্রেস আক্রিডেশন কার্ড নেই তারাও এই পেনশন এর আওতায় আসবেন যাঁরা news ডেস্কে কাজ করেছেন। আগের যে স্ক্রিনিং কমিটি তার অনেককে আটকে দিত। এখন এই সব ব্যাপার নেই।''

সাংবাদিকদের পুজোর বোনাস নিয়েও তিনি জানান, ''পুজোর সময় জেলা ও কলকাতা মিলিয়ে যারা আবেদন করবেন তারা ৩ হাজার টাকা পাবেন। আগের সরকার কলকাতার ক্ষেত্রে দু হাজার, জেলার সাংবাদিকদের ১ হাজার টাকা করে দিত। আমরা কোনও ভাগ রাখলাম না।''

অর্জুন বাহিনী নিয়েও ঘোষণা

এদিন বিপর্যয় মোকাবিলা দলের জন্য অর্জুন নাম দিয়ে একটি বিশেষ প্রশিক্ষিত দল তৈরির কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ''আমরা এর আগে আমফন এর সময় দেখেছি ওড়িশা থেকে টিম নিয়ে এসেছে গাছ কেটেছে। আমরা সম্প্রতি নেপাল দেখেছি। পশ্চিমবঙ্গে নদী, পাহাড়, প্রতিষ্ঠানিক দুর্নীতি এর সুযোগে বিল্ডিং নির্মাণ, জলাজমি বুজিয়ে বাড়ি তৈরি, সয়েল টেস্ট না করে বিল্ডিং অনুমোদন, লোড ক্যাপাসিটি টেস্ট না করে rob চালু। এখানে অনেকে চায় ফুতপাত দখল হয়ে যাক। কবিতাও লেখেন। পোস্তা, মাঝেরহাট এ ব্রিজ চাপা পড়ে কতজন মারা গেছে। Ndrf এর মতো আরও অনেক বাহিনী তৈরী হোক সরকার চায়। অর্জুন বাহিনী আপাতত ২০০ জন কে নিয়ে। ১০০ কলকাতা, ৫০ পাহাড়, ৫০ সুন্দরবন। ''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali