Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Suvendu Adhikari: 'যদি ১০০০ টাকা ওষুধ কিনে খরচ হয়, আমরা ১০০ টাকায় দেব,' জনঔষধি কেন্দ্র নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'যদি ১০০০ টাকা ওষুধ কিনে খরচ হয়, আমরা ১০০ টাকায় দেব,' জনঔষধি কেন্দ্র নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

লকাতা: রাজ্যের মেডিক্যাল কলেজ, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এমন ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল HPV টিকা দেওয়ার কাজ। এই সরকারি কর্মসূচির আওতায় ১৪ বছরের উপরের কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার বিরোধী প্রতিরোধমূলক টিকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার।

এদিন বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের মঞ্চ থেকে শুভেন্দু জানান, ''ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকে ধন্যবাদ জানাব, তিনি আমাদের ৭ লক্ষ ৭১ হাজার ৬৫০ ডোজ টিকা দিয়েছেন। তা আমরা বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি শুরু করতে পারব।''

টিকাকরণ নিয়ে কর্মসূচি থাকা উপলক্ষে এদিন কেন্দ্রীয় সরকারের রাজ্য বিমা আয়ুষ্মান ভারত সম্পর্কেও অহগত করান মুখ্যমন্ত্রী। বলেন, ''আজকে এখান থেকে এসএসকেএম হাসপাতালে ১০০টি নতুন বেডের ব্যবস্থা করলাম। সাথে সাথে কলকাতার সমস্ত স্টেট হাসপাতালে যাতে একটাও রোগী রেফার না হয়, তার জন্য আমরা সমন্বয় করেছি।''

সরকারি হাসপাতালে পরিষেবা

শুভেন্দু জানান, যে সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ১ টাকার বিনিময়ে জমি পেয়েছেন, তাদের ১৫ শতাংশ বেড অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষের জন্য রাখার এবং সরকারি হাসাপাতালে চাপ হলে প্রয়োজনে রোগী ভর্তি নেওয়ার ও বিনামূল্যে পরিষেবা দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বর্তমান সরকার। পাশাপাশি, রেফার রোগ, হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষা পর্যবেক্ষণে বিশেষ ব্যবস্থা আনার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে কার্যকর করা হচ্ছে। ভারত সরকার এই খাতে ২১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যকে। যার মধ্যে ৫২৭ কোটি টাকা ইতিমধ্যে পেয়ে গেছে ভারত সরকার।

আয়ুষ্মান ভারত প্রসঙ্গে শুভেন্দু

শুভেন্দু জানান, আয়ুষ্মান ভারত খাতে ভারত সরকার পশ্চিমবঙ্গকে ইতিমধ্যেই দিয়েছে ৯৭৬ কোটি টাকা। রাজ্য সরকার ৬ কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ''পাঁচ লক্ষ টাকা পর্যন্ত (বিমা)। গোটা ভারতে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিঙ থেকে দিঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতাল, সমস্ত এইমস আপনারা আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছেন।'' পরিযায়ী শ্রমিক থেকে ছাত্র সকলেই এই সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন বলে জানান শুভেন্দু। এই প্রকল্পের আওতাধীন হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির।

ওষুধে সরকারি ভর্তুকি

তিনি জানান, আয়ুষ্মান মন্দিরে সকলকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি, ১০০০ টাকার ওষুধ মিলবে ১০০টাকায়। আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ৫০-৮০ শতাংশ ভর্তুকিতে ওষুধের জন্য অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গ চালু হতে চলেছেন বলে জানান তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali