Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Swapan Dasgupta: শিক্ষা দফতর নিয়ে স্বপন দাশগুপ্তকে বিশেষ দায়িত্ব! মন্ত্রিসভা গঠনের আগেই বড় ইঙ্গিত শুভেন্দুর?

Swapan Dasgupta: শিক্ষা দফতর নিয়ে স্বপন দাশগুপ্তকে বিশেষ দায়িত্ব! মন্ত্রিসভা গঠনের আগেই বড় ইঙ্গিত শুভেন্দুর?

পূর্ণ মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতর দেখাশোনার দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে রাসবিহারীর বিধায়ককে এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নিজে একদিন শিক্ষা দফতর এবং একদিন স্বাস্থ্য দফতরে গিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

দফতরগুলি কী অবস্থায় রয়েছে, তা তিনি নিজে পর্যালোচনা করবেন।

গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও সেদিন মন্ত্রী হিসেবে আরও পাঁচজন বিজেপি বিধায়ক শপথ নিয়েছিলেন। মন্ত্রী হিসেবে এখনও দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া।

এখনও পর্যন্ত পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর, প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালকে পুর ও নগরোন্নয়ন দফতর, নারী এবং শিশুকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য দফতরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনীয়া। অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক।

যদিও এখনও পর্যন্ত শিক্ষা দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কেউ পাননি। ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সামনেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের দৈনন্দিন কাজ দেখভালের জন্য স্বপন দাশগুপ্তের মতো অভিজ্ঞ বিধায়ককেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী। এ দিনই শিক্ষা দফতরের সচিবকে স্কুলে গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali