Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Teacher Recruitment Scam: ৭০২.৯৩ কোটি টাকার সম্পত্তি...নিয়োগ দুর্নীতি মামলায় 'অ্যাটাচ' করেছে ইডি! আদালতে তথ্য পেশ

Teacher Recruitment Scam: ৭০২.৯৩ কোটি টাকার সম্পত্তি...নিয়োগ দুর্নীতি মামলায় 'অ্যাটাচ' করেছে ইডি! আদালতে তথ্য পেশ

লকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৭০২.৯৩ কোটি টাকার সম্পত্তির সাময়িক ভাবে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। সম্প্রতি, এসএসসি মামলায় জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে এই কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

ইডি সূত্রের দাবি, এরাজ‍্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। ইডির দাবি, এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত ২৪৭.৩৫ কোটির সম্পত্তি অ‍্যাটাচমেন্ট করা হয়েছে। নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ৩০১.৫৮ কোটির সম্পত্তির অ‍্যাটাচমেন্ট হয়েছে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ১৫৪ কোটির সম্পত্তি অ‍্যাটাচমেন্ট করেছে ইডি। সব মিলিয়ে সাময়িক ভাবে বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৭০২.৯৩ কোটি টাকা।

অন্যদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত। বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়ার আগে চার্জগঠনের প্রক্রিয়া শুরু হল।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে CBI-এর মামলায় এবার চার্জ গঠনের অনুমতি দিল আদালত

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে CBI-এর মামলায় এবার চার্জ গঠনের অনুমতি দিল আদালত। বিচার প্রক্রিয়াও শুরুর অনুমতি দেওয়া হল আদালতের তরফে। মামলার পরবর্তী শুনানি ১৭ই সেপ্টেম্বর। এরই মধ্যে SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে ইডি। তাতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ও কুন্তল ঘোষের।

ইডি বিশেষ আদালতে এই মামলার শুনানি রয়েছে ৭ জুলাই। আর ইতিমধ্য়েই আদালতে আবেদন করে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভেলোরে চিকিৎসকের অ‍্যাপয়ন্টমেন্ট পেয়েছেন ৬ জুলাই। তাই ৭ তারিখ তিনি থাকতে পারবেন না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali