Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC Debacle in Bhabanipur: নিজের বুথেও হার মমতার, ভবানীপুরে ভরাডুবি তৃণমূলের! পুরভোটের আগে ঘাসফুল শিবিরে অশনি সঙ্কেত

TMC Debacle in Bhabanipur: নিজের বুথেও হার মমতার, ভবানীপুরে ভরাডুবি তৃণমূলের! পুরভোটের আগে ঘাসফুল শিবিরে অশনি সঙ্কেত

লকাতা: বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫১০৫ ভোটে হারতে হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ভবানীপুরের ওয়ার্ড ভিত্তিক ভোটের ফল বিশ্লেষণ করে যে তথ্য উঠে আসছে, তাতে স্পষ্ট যে ভবানীপুরে শুধু মমতার পরাজয় নয়, ভরাডুবি হয়েছে তৃণমূলের।

আর এই কারণেই আগামী বছর কলকাতা পুরসভা নির্বাচনের আগে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দুশ্চিন্তা আরও বেড়েছে।

ভবানীপুরের ৮টির মধ্যে ৭টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল
৬৩,৭০, ৭১, ৭২,৭৩, ৭৪, ৭৭, ৮২- কলকাতা পুরসভার এই ৮টি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই ৮টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র ১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। বাকি ৭টি ওয়ার্ডেই লিড নিয়েছে বিজেপি। এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেখানেও পিছিয়ে পড়েছে তৃণমূল।

ভোটের ফল অনুযায়ী, ভবানীপুরে তৃণমূল শুধু ৭৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এই ৭৭ নম্বর ওয়ার্ডটি সংখ্যালঘু অধ্যুষিত। প্রসঙ্গত গত ৪ মে ভোট গণনার সময় মাঝে কয়েকটি রাউন্ডে শুভেন্দু অধিকারীর থেকে বেশ কিছুটা এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও নিশ্চিন্ত ভঙ্গিতে শুভেন্দু বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক লিড পাবেন। দশম রাউন্ডের পর থেকে আমার ব্যবধান বাড়বে।

নিজের বুথেও হার মমতার!

ভবানীপুর বিধানসভায় মোট ২৬৭টি বুথ রয়েছে। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ২৮টি বুথে এবারের বিধানসভা নির্বাচনে ৫০টিরও কম ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে বুথের ভোটার সেই ২৬০ নম্বর বুথেও পিছিয়ে পড়েছে তৃণমূল। ওই বুথে ৩২১টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, আর মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৮৫ ভোট।

২০২১ সালের পুরসভা নির্বাচনে ভবানীপুরের এই ৮টি ওয়ার্ডেই জয় পেয়েছিল তৃণমূল। আগামী পুরসভা নির্বাচনে অবশ্য ভবানীপুরে শুরু থেকেই পিছিয়ে থেকে লড়াইয়ে নামতে হবে তৃণমূলকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali