Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি, তহবিল তছরুপের অভিযোগে চাঞ্চল্য

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি, তহবিল তছরুপের অভিযোগে চাঞ্চল্য

তৃণমূলের প্রায় ৪৪০ কোটি টাকার বেশি গচ্ছিত থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দলীয় তহবিলের আর্থিক লেনদেন এবং একটি বিজনেস জেট ও হেলিকপ্টার কেনায় অনিয়মের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, বিমান পরিবহণ সংক্রান্ত সংস্থা কেয়ারওয়েল গ্রুপ অব কোম্পানিজ-কে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত চলছে।

তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তৃণমূল-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে প্রায় ১৬০ কোটি টাকা Carewell Aviation India Pvt. Ltd. এবং সংশ্লিষ্ট একটি সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

ইডির দাবি, এরপর ওই সংস্থা ৮২.৯৬ কোটি টাকা সদ্য গঠিত আরেকটি প্রতিষ্ঠানের কাছে পাঠায়। সেই সংস্থার মাধ্যমেই প্রায় ১১২ কোটি টাকা খরচ করে একটি Embraer Legacy 600 বিজনেস জেট এবং একটি AgustaWestland 109SP হেলিকপ্টার কেনা হয়।

তদন্তকারী সংস্থার অভিযোগ, হেলিকপ্টার কেনার অর্থের একটি অংশ বিদেশি উৎস থেকে এলেও অধিকাংশ অর্থই এসেছে তৃণমূল-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বিমান ও হেলিকপ্টার কেনার পর সেগুলি আবার তৃণমূলকেই লিজ দেওয়া হয়েছিল কি না। অভিযোগ, পরে ওই উড়ানযান ব্যবহারের নামে বিপুল পরিমাণ অর্থও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে তৃণমূলের আর্থিক তহবিলের উৎস নিয়ে দলেরই বিদ্রোহী বিধায়কদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সেই সময় কলকাতা পুলিশ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার উপর নিষেধাজ্ঞা জারি করে। ওই অ্যাকাউন্টগুলিতেই প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা যায়।

এদিকে, গত ২ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। সেই মামলার শুনানিতে আদালত সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ককে ওই অ্যাকাউন্টগুলিতে মোট কত টাকা রয়েছে, তার বিস্তারিত তথ্য আদালতে জানাতে নির্দেশ দেয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali