Dailyhunt
উপর দিয়ে চলে গেল ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত বাইক আরোহী... ভয়ঙ্কর কাণ্ড

উপর দিয়ে চলে গেল ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনাস্থলেই মৃত বাইক আরোহী... ভয়ঙ্কর কাণ্ড

হাসনাবাদ, অনুপম সাহা: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহীর। আরোহীর নাম আকাশ ভদ্র। হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের লঞ্চঘাট মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, আকাশ ভদ্র বাইক নিয়ে লঞ্চঘাট মোড়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় হিঙ্গলগঞ্জ থেকে হাসনাবাদের দিকে আসা একটি ট্রাক আকাশ ভদ্রের উপর দিয়ে চালিয়ে দেয়।

ঘটনা স্থলেই মৃত্যু হয় আকাশ ভদ্রের। স্থানীয় মানুষ হাসনাবাদ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। হাসনাবাদ থানার পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ করছে ।

এদিকে গত সোমবার মেয়ো রোডে বাইককে সজোরে ধাক্কা দিল গাড়ি। জানা যায়, গাড়িটিতে 'লার্নার্স' লোগো লাগানো ছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। বাইকে সওয়ার ছিলেন এক মহিলা। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। বাইকের চালক অক্ষত রয়েছেন।

জানা যায়, ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে গাড়িটি। কিন্তু ফোর্ট উইলিয়ামের সিগন্যালে পুলিশ গাড়িটি আটকায়। আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়দান থানার পক্ষ থেকে গাড়ি এবং গাড়ির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টা নাগাদ। জানা যায়, ডানলপ থেকে বকখালির উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন ৪-৫ জন যাত্রী। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, ' L' লোগো লাগানো গাড়ি কীভাবে এত দূর পাড়ি দিয়েছিল? পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিনের ঘটনার পর স্থানীয় মানুষ হাসনাবাদ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali