Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Uttam Kumar Birth Centenary: উত্তমকুমারের ১০০তম জন্মবার্ষিকী, সকাল থেকে নানা কর্মসূচী, "আজ অত্যন্ত গর্বের দিন" বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Uttam Kumar Birth Centenary: উত্তমকুমারের ১০০তম জন্মবার্ষিকী, সকাল থেকে নানা কর্মসূচী, "আজ অত্যন্ত গর্বের দিন" বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

লকাতা:আজ ৩ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ দিন। আজ মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী। এই বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে রাজ্য সরকার বড় করে অনুষ্ঠান করবে বলে আগেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে ৩ থেকে ৬ তারিখ মহানায়কের জন্মবার্ষিকী উপলক্ষ্যে হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে সম্মান জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক সহ আরও প্রবীণ অভিনেতারাও। ১৯২৬ সালের এই দিনেই জন্ম নিয়েছিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়-যিনি পরবর্তীকালে কোটি বাঙালির কাছে হয়ে উঠেছিলেন শুধুই উত্তম কুমার।

উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে শহরজুড়ে মহা আয়োজন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ শ্রদ্ধানুষ্ঠান।

আরও পড়ুন Which Film Star gets Highest Paid in Television: কৌন বনেগা ক্রোড়পতির অমিতাভ নন, টিভিতে সব থেকে বেশি আয় কোন সুপারস্টারের? এতটাই বেশি যে ভাবনার বাইরে

অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী বলেন যে এই দিনটি শুধু পশ্চিমবঙ্গের নয় ভারতের সিনেমা জগৎ-এর আনন্দের দিন। একই সঙ্গে এই দিনটি অত্যন্ত গর্বেরও। তিনি আরও বলেন যে, উত্তমকুমারকে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি আরও খুশি দেশের প্রধান মন্ত্রী মাসের শেষে মান কী বাত-এ উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী আজও নিজে বাংলা ছবির ম্যাটিনি আইডলের জন্ম শতবর্ষকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। এরপর পাশিপাশি মুখ্যমন্ত্রী আরও জানান যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে মিঠুন চক্রবর্তী, জিৎ, সকলেই এই বছরটা নানা উদযাপনের মধ্যে কাটানোর জন্য অনুরোধ করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে সম্মান জানিয়ে যেমন অনুষ্ঠান করা হয়েছে তেমনই মহানায়কের জন্মবার্ষিকীতেও অনুষ্ঠান করা হবে। আগামীকাল, শুক্রবার সকাল ১১ উত্তম কুমার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ।

৩ সেপ্টেম্বর সকাল থেকেই শহরের বুকে শুরু হয়েছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মহানায়কের আঁতুড়ঘর আহিরীটোলার মূর্তিতে সকাল ৮টায় মাল্যদানের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর সকাল ৯টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এবং সকাল ১০টায় বিজলী সিনেমার সামনে মহানায়কের বিশ ফুটের একটি বিশাল কাটআউট উন্মোচিত হয়েছে। তবে সন্ধের আসল চমক এক আবেগঘন পদযাত্রা। সন্ধেয় ৬টায় নন্দন চত্বর থেকে এসএসকেএম, অ্যাকাডেমি, সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডল হয়ে গগনেন্দ্র প্রদর্শনশালা পর্যন্ত আয়োজিত হয়েছে 'ট্রিবিউট ওয়াক'। এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পা মেলাবেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং টলিউডের একঝাঁক তারকা। এরপর সন্ধ্যায় একতারা মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বালন, কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে।

আগামীকাল, অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাজারহাটের নিউ টাউনে 'উত্তম কুমার ফিল্ম সেন্টার'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো অনুষ্ঠিত হবে। বছরভর সিনেমার অগ্রগতি ও শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য। নন্দনে শুরু হচ্ছে মহানায়কের ছবির ফিল্ম ফেস্টিভ্যাল, যার উদ্বোধনী ছবি 'নায়ক'। একই সঙ্গে রবীন্দ্র সদনে বিশেষ ডাকটিকিট উন্মোচন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজনকে সংবর্ধনা এবং তরুণ মজুমদার ও স্বপ্ন দাসের তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে।

৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে 'নায়িকাদের চোখে উত্তম কুমার' ও 'অ্যাক্টিং অফ উত্তম কুমার' শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। শেষ দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে বিশেষ মিউজিক্যাল শ্রদ্ধার্ঘ্য। সব মিলিয়ে চার দিন ধরে নন্দন, রাধা স্টুডিও এবং শহরের রাজপথ গমগম করবে মহানায়কের স্মৃতিতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali