Dailyhunt
WB Assembly Elections 2026: সোমবার ২৯৩ আসনে ভোট গণনা, সবচেয়ে বেশি পর্যবেক্ষক উত্তর ২৪ পরগনায়, সবচেয়ে কম কোন জেলায়? জানাল কমিশন

WB Assembly Elections 2026: সোমবার ২৯৩ আসনে ভোট গণনা, সবচেয়ে বেশি পর্যবেক্ষক উত্তর ২৪ পরগনায়, সবচেয়ে কম কোন জেলায়? জানাল কমিশন

লকাতা: পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা সোমবার। ভোট গণনায় সাহায্য করার জন্য গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ৪৩১ জন অবজারভার নিয়োগ হয়েছে (ফলতা ছাড়া) । কোন জেলায় সবচেয়ে বেশি গণনা পর্যবেক্ষক নিয়োগ? কোন জেলায় সবচয়ে কম? দেখে নিন একনজরে-

উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে ৪৯ জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে সেটাই সর্বাধিক। সবচেয়ে কম গণনা পর্যবেক্ষক নিয়োগ হয়েছে আলিপুরদুয়ারে। সেখানে পাঁচটি আসনে ছ'জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। গণনা পর্যবেক্ষকের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৩১টি আসনে ৪৫ জন পর্যবেক্ষক থাকার কথা। যদিও ফলতা আসনে সোমবার গণনা হবে না। ফলে বাকি ৩০ আসনে কতজন পর্যবেক্ষক থাকবেন সোমবার, সেটা স্পষ্ট নয়।

কলকাতা (উত্তর এবং দক্ষিণ)-র ১১টি আসনে ১২ জন গণনা পর্যবেক্ষক থাকবেন। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনে ২৬ জন পর্যবেক্ষক থাকবেন। নদিয়ায় ১৭টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন পর্যবেক্ষক থাকবেন। হুগলির ১৮টি আসনে ২৪ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার, হাওড়ায় ১৬টি আসনে ২৫ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন। বীরভূমে ১১টি আসনে ১২ জন গণনা পর্যবেক্ষক থাকবেন। বাঁকুড়ার ১২টি আসনে ১৫ জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন। কোচবিহারে ন'টি আসনে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ছ'টি আসনে সাত জন গণনা পর্যবেক্ষক বা কাউন্টিং অবজার্ভার থাকবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali