Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
WBJEE Counselling 2026: প্রকাশিত রাজ্য জয়েন্টের প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট, কীভাবে দেখবেন ফল? ১১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ

WBJEE Counselling 2026: প্রকাশিত রাজ্য জয়েন্টের প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট, কীভাবে দেখবেন ফল? ১১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ

কলকাতা:পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ড (WBJEEB) প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের সিট অ্যালটমেন্টের ফলাফল প্রকাশ করেছে। যাঁরা কাউন্সেলিংয়ের জন্য সফলভাবে রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের বরাদ্দ হওয়া আসনের ফল দেখতে পারবেন। একইসঙ্গে সেখান থেকেই প্রোভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার সুবিধাও রয়েছে।

কোন ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে?

প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্টে পরীক্ষার্থীর প্রাপ্ত র‍্যাঙ্ক, কাউন্সেলিংয়ের সময় দেওয়া কলেজ ও কোর্সের পছন্দ, বিভাগ (ক্যাটেগরি) এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে উপলব্ধ আসনের সংখ্যাকে ভিত্তি করা হয়েছে।

অ্যালটমেন্ট ফলাফলে উল্লেখ থাকবে-

পরীক্ষার্থীর নাম
রোল নম্বর
বরাদ্দ হওয়া কোর্স
শিক্ষা প্রতিষ্ঠানের নাম
অ্যালটমেন্ট ক্যাটেগরি
কীভাবে দেখবেন প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফল?

নিচের ধাপগুলি অনুসরণ করলেই ফল দেখা যাবে-

১. প্রথমে WBJEE-এর কাউন্সেলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. হোমপেজে থাকা 'Round 1 Seat Allotment Result' লিঙ্কে ক্লিক করুন।
৩. নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
৪. স্ক্রিনে সিট অ্যালটমেন্টের ফলাফল দেখা যাবে।
৫. এরপর Provisional Seat Allotment Letter ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট সংরক্ষণ করুন।

১১ জুলাইয়ের মধ্যে কী কী করতে হবে?

যাঁরা নিজেদের প্রথম পছন্দের কলেজে আসন পেয়েছেন অথবা আর আপগ্রেডেশন চান না, তাঁদের ১১ জুলাইয়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এর জন্য প্রার্থীদের-

নির্ধারিত Seat Acceptance Fee জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে রিপোর্ট করতে হবে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট আসন বাতিল হয়ে যেতে পারে।

আসন পাওয়ার পর প্রার্থীদের সামনে কোন দুটি বিকল্প?

১. আসন গ্রহণ করে ভর্তি চূড়ান্ত করা
যাঁরা বরাদ্দ হওয়া কলেজ ও কোর্সে সন্তুষ্ট, তাঁরা এই বিকল্পটি বেছে নিয়ে নির্ধারিত ফি জমা দেবেন। এরপর প্রোভিশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হতে হবে।

২. বর্তমান আসন রেখে আপগ্রেডেশনের সুযোগ বজায় রাখা
যাঁরা বর্তমান আসনটি ধরে রেখে পরবর্তী রাউন্ডে আরও পছন্দের কলেজ বা কোর্স পাওয়ার সুযোগ রাখতে চান, তাঁরা এই বিকল্পটি বেছে নিতে পারবেন। সেক্ষেত্রেও নির্ধারিত আসন সংরক্ষণ ফি জমা দিয়ে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে।

দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং কবে?

WBJEEB-এর সূচি অনুযায়ী, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বনির্ভর (বেসরকারি) শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য দ্বিতীয় রাউন্ডের নতুন রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে। আর দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফল প্রকাশ করা হবে ২১ জুলাই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali