Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
West Bengal Education: স্নাতকদের জন্য নতুন সুযোগ, যাদবপুরে তিন মাসের পিজি সার্টিফিকেট কোর্সে ভর্তি! থাকছে ২০ হাজার টাকার স্কলারশিপ

West Bengal Education: স্নাতকদের জন্য নতুন সুযোগ, যাদবপুরে তিন মাসের পিজি সার্টিফিকেট কোর্সে ভর্তি! থাকছে ২০ হাজার টাকার স্কলারশিপ

কলকাতা:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে স্নাতকোত্তর সার্টিফিকেট (পিজি সার্টিফিকেট) কোর্স। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর উদ্যোগে 'এডিটিং অ্যান্ড পাবলিশিং' বিষয়ক এই বিশেষ কোর্সের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্পাদনা এবং প্রকাশনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর এই কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।

এটি একটি তিন মাসের পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স, যা আগামী জুলাই মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সপ্তাহে তিন দিন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাস অনুষ্ঠিত হবে। জিএসটি-সহ এই কোর্সের মোট ফি ধার্য করা হয়েছে ১৪,৭৫০ টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি স্ক্রিনিং টেস্টে অংশ নিতে হবে। সেই পরীক্ষার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীর অনুদানে এই কোর্সের জন্য পাঁচজন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক স্কলারশিপপ্রাপক ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই বৃত্তির জন্য কোর্সে আবেদনকারী যে কোনও শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়া, ছাত্রী, অসংরক্ষিত প্রার্থী এবং কলকাতার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুকদের একটি লিখিত বিবৃতি জমা দিতে হবে, যেখানে উল্লেখ করতে হবে কেন তাঁদের এই বৃত্তি দেওয়া উচিত। সেই দাবির সমর্থনে প্রয়োজনীয় নথিপত্রও সংযুক্ত করা যেতে পারে। প্রয়োজনে নির্বাচিত আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্যও ডাকা হতে পারে।

আবেদন করতে হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে 'হোমপেজ' থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১১ জুনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোর্স ও স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali