Dailyhunt
West Bengal Elections 2026: বড়বাজারে আবির বিক্রির ধুম! বিজেপি না তৃণমূল, কার উপরে বাজি ধরছে সাট্টা বাজার? বাংলার ভোটের ফল নিয়ে কী পূর্বাভাস

West Bengal Elections 2026: বড়বাজারে আবির বিক্রির ধুম! বিজেপি না তৃণমূল, কার উপরে বাজি ধরছে সাট্টা বাজার? বাংলার ভোটের ফল নিয়ে কী পূর্বাভাস

গামী সোমবার, ৪ মে বাংলায় আবার সবুজ আবির উড়বে না কি গেরুয়া ঝড় উঠবে, তা নিয়ে এখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষত, বুথ ফেরত সমীক্ষায় যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বাংলায় পরিবর্তনের জল্পনা জোরাল হয়েছে। অন্যদিকে আবার মার্কিন বেটিং বাজার এবং বড়বাজারের আবির বিক্রির প্রবণতা দেখেও ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক বাংলার ভোটের ফল নিয়ে বুথ ফেরত সমীক্ষায় কী পূর্বাভাস দেওয়া হয়েছে-

সমীক্ষাকারী সংস্থাবিজেপিতৃণমূলঅন্যান্যঅ্যাডভান্টেজ কার
টুডেজ চাণক্য১৯২(±১১)১০০(±১১)সামান্যবিজেপি-র বিপুল জয়ের ইঙ্গিত
ম্যাটরিজ১৫০-১৬৫১১০-১৩০সামান্যবিজেপি এগিয়ে
পি মার্ক১৪০-১৬০ ১২০-১৪০সামান্যবিজেপি এগিয়ে
প্রজা পোল১৫০-১৭০ ১১০-১৩০সামান্যবিজেপি এগিয়ে
পোল ডায়েরি ১৪৫-১৬০১১৫-১৩৫সামান্যবিজেপি এগিয়ে
পিপলস পালস৯৫-১১০১৭০-১৮০সামান্যতৃণমূলের বড় জয়
জনমত১০০-১২০১৬০-১৮০সামান্যতৃণমূলের জয়
জেভিসি১২০-১৪০১২০-১৪০সামান্যহাড্ডাহাড্ডি লড়াই

বড় বাজারে আবির বিক্রির প্রবণতা

বাংলার ভোটের ফল কোন দিকে যেতে পারে, তার আন্দাজ নাকি পাওয়া যায় বড় বাজারের আবীর বিক্রির প্রবণতা দেখলে। গত কয়েকটি নির্বাচনে বড় বাজারে সবুজ আবিরের চাহিদা থাকত তুঙ্গে। কিন্তু এবার নাকি বড়বাজারে আবির বিক্রির ক্ষেত্রেও উল্টো ছবি। বড়বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার নাকি মোট চাহিদার ৯০ শতাংশই গেরুয়া আবিরের জন্য। সবুজ আবিরের চাহিদা নাকি উল্লেখযোগ্য ভাবে তলানিতে ঠেকেছে। বড়বাজারের অভিজ্ঞ ব্যবসায়ীরা নাকি সবুজ আবির মজুত করাও বন্ধ করে দিয়েছেন।

মার্কিন বেটিং বাজারে কী অবস্থা?

পলিমার্কেট-এর মতো আন্তর্জাতিক বেটিং সাইটেও বাংলার ভোটের ফল নিয়ে ২০ লক্ষ ডলারের বেশি লেনদেন হয়েছে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত মিলছে। পলিমার্কেটে বাংলার ভোটের ফল নিয়ে বাজি ধরার নিরিখে এখনও পর্যন্ত যে হিসেবে উঠে আসছে, তাতে বিজেপি-র জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ। অন্যদিকে তৃণমূলের জয়ের সম্ভাবনা ৪৭ থেকে ৪৮ শতাংশ।

সাট্টা বাজারের হিসেব কী বলছে?

আবার ভোটের বাজি ধরার জন্য বিখ্যাত রাজস্থানের ফালোদি সাট্টা বাজারের প্রবণতা আবার একটু অন্যরকম। ফালোদি সাট্টা বাজারে বাংলা ভোটের ফল নিয়ে যেভাবে বাজি ধরা হচ্ছে, তাতে তৃণমূলের ১৫৮ থেকে ১৬১টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে বিজেপি পেতে পারে ১২৭ থেকে ১৩০টি আসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali