Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Workplace Harassment: কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ! গ্রেফতার নামী তথ্যপ্রযুক্তি সংস্থার মানবসম্পদ বিভাগের ১ কর্মী ও ৬ টিম-লিডার

Workplace Harassment: কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ! গ্রেফতার নামী তথ্যপ্রযুক্তি সংস্থার মানবসম্পদ বিভাগের ১ কর্মী ও ৬ টিম-লিডার

মুম্বই : কর্মক্ষেত্রে হয়রানির একটি বড় ঘটনায় তোলপাড় মহারাষ্ট্রের নাসিক শহর। একটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থার ছ'জন টিমলিডার ও একজন মানবসম্পদ বিভাগের কর্তাকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি থেকে শুরু করে ধর্ষণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে এবং পুলিশ আশঙ্কা করছে যে তদন্ত যত গভীর হবে, আরও ভুক্তভোগী সামনে আসতে পারেন।

নয়জন অভিযোগকারীর থেকে নয়টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে- অভিযোগকারীদের মধ্যে আটজন মহিলা এবং একজন পুরুষ। অভিযুক্তরা হলেন আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কোরেশি, রাজা মেমন এবং তৌসিফ আত্তার। সপ্তম অভিযুক্ত একজন নারী, যিনি পুণেতে কোম্পানিটির মানবসম্পদ বিভাগের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের মতে, ঘটনাগুলো দুই থেকে তিন বছর ধরে ঘটেছিল। ভুক্তভোগীরা-যাদের অধিকাংশই ১৮ থেকে ২৫ বছর বয়সি নারী-দাবি করেছেন যে, তাঁদের প্রতি অশালীন শারীরিক ইঙ্গিত, তাঁদের শরীর ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বার বার কটূক্তির শিকার হতে হয়েছে। ধর্ষণ মামলার একজন অভিযুক্ত বিবাহিত এবং অভিযোগ রয়েছে যে, এই হামলার আগে তিনি মিথ্যা প্রতিশ্রুতিতে ভুক্তভোগীকে সম্পর্কে জড়িয়েছিলেন।

ভুক্তভোগীরা এর আগে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও প্রতিকার) আইন, ২০১৩-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাঁদের অভিযোগ, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পর পুলিশ সেই অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট এইচআর-কর্তাকেও গ্রেফতার করেছে। অভিযোগের গুরুত্ব এবং গভীরতা বিবেচনা করে তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তারা সব দিক থেকে তদন্ত করছে এবং বিশ্বাস করে যে আরও ভুক্তভোগী হয়তো এখনও সামনে আসেননি। কর্তৃপক্ষ প্রাসঙ্গিক তথ্য জানা যে কাউকে এসআইটি-র সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News18 Bengali