Dailyhunt

Fact Check: বামেদের তুলনা টেনে মমতা সরকারের কাজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছে, "যখন বামেদের সরকার ছিল, তখন ১০০ মধ্যে মাত্র ৪টি বাড়িতে নলবাহিত জল যেত। আজ ৮৫টি বাড়িতে জল যায়"। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এ রাজ্যের তৃণমূল সরকারের কৃতিত্ব স্বীকার করেছেন।

Evidence

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে, ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখে, পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো রয়েছে। ২ ঘণ্টার ওই ভিডিয়োতে প্রধানমন্ত্রীকে একই পোশাকে দেখতে পাওয়া যায়। ওইদিন হুগলীর সিঙ্গুরে, বিজেপির আয়োজিত 'পরিবর্তন সংকল্প সভা'তে অংশগ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী। ভাইরাল ভিডিয়োটি সেই জনসভারই।

ওই ভিডিয়োর ১ ঘণ্টা ৫০ মিনিট ৫০ সেকেন্ড টাইপ স্ট্যাম্পে নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, "আমি আপনাদের সব ঘরে নলবাহিত জল পৌঁছানোর কথা বলছি। দেশের প্রতিটি গ্রামের, প্রতি বাড়িতে নলবাহিক জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের সরকার এই অভিযান চালাচ্ছে। আপনাদের প্রতিবেশী ত্রিপুরাতে যখন বামেদের সরকার ছিল, তখন ১০০-র মধ্যে চারটে বাড়িতে নলবাহিত জল আসত। এখন বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসার ফলে, ১০০-র মধ্যে ৮৫টি বাড়িতে নলবাহিত জল আসতে শুরু করেছে। সংখ্যাটা আপনাদের মনে থাকবে তো, নাকি আমি আবার বলব? যখন বামেদের সরকার ছিল, তখন ১০০-র মধ্যে চারটে বাড়িতে নলবাহিত জল আসত। এখন ১০০-র মধ্যে ৮৫টি বাড়িতে নলবাহিত জল আসতে শুরু করেছে।"

সংবাদ সংস্থা ANI-ও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি পোস্ট করেছে।

Verdict

একান থেকে স্পষ্ট যে, বাড়িতে নলবাহিত জল পৌঁছানো নিয়ে মমতা সরকারের প্রশংসা করেননি প্রধানমন্ত্রী মোদী। ত্রিপুরার সরকারের কাজের খতিয়ান তিনি তুলে ধরেছিলেন। ভাইরাল ভিডিয়োর দাবিটি বিভ্রান্তিকর।

Sources
Video by BJP West Bengal
Video by Narendra Modi
Video by ANI

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Bangla