Claim
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘিরে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। ফলে, প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে চলে গেলেন। (দাবিটি দেখুন এখানে ও এখানে)

Fact
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে, ভাইরাল দাবিটির সমর্থনে কোনও তথ্য-প্রমাণ বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।
এছাড়া ছবিটির অতিরিক্ত স্বচ্ছতা আমাদের মনে সন্দেহ তৈরি করে যে, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা AI জেনারেটেড হতে পারে।
Is It AI টুলের সাহায্যে তদন্তে জানা যায় যে, ছবিট ৯৯ শতাংশ AI জেনারেটেড।

Sight Engine টুলের পরীক্ষাতেও ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বলা হয়।

এরপর, Open AI টুলের তদন্তে জানা যায় যে, সেটি Open AI টুল ব্যবহার করেই তৈরি করা হয়েছে।

এখান থেকে স্পষ্ট যে, বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভাবন ছেড়ে পালানোর দাবিটি ভুয়ো এবং ছবিটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বা AI জেনারেটেড।
Sources
Is It AI
Open AI
Sight Engine
