Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

Fact Check: এটা কি যন্তর-মন্তরে শুরু হওয়া CJP-র নতুন কোনও বিক্ষোভের দৃশ্য? জানুন সত্যতা

Claim

করোচ জনতা পার্টির (CJP Protest) আন্দোলনের জন্য দিল্লির যন্তর-মন্তরে নতুন করে জড়ো হচ্ছে সাধারণ মানুষ। সেই বিপুল ভিড়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (দাবিটি এখানে দেখুন)

Fact

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চে দেখা যায় যে, ২৪ জুলাই, ২০২৬ তারিখ, একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়।

সেই পোস্টের ক্যাপসনে থাকা হ্যাজ়ট্যাগ থেকে বোঝা যায় যে, ভিডিয়োটি পশ্চিমবঙ্গে আয়োজিত সিজেপির বিক্ষোভের হতে পারে।

ওই ভিডিয়োর উপর 'swadesh__pro65' লেখা ওয়াটার মার্কটি দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে খুঁজলে দেখা যায়, ২৪ জুলাই, স্বদেশ নস্কর নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়।

ওই পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই লেখেন যে, ভিডিয়োটি কলকাতার শিয়ালদহ স্টেশনের এবং সেটি কলকাতায় আয়োজিত সিজেপির বিক্ষোভ কর্মসূচির।

এরপর গুগল ম্যাপের সাহায্যে সার্চ করলে দেখা যায়, গুগলে থাকা শিয়ালদহ স্টেশনের বাইরের অংশের একটি ভিডিয়োর সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল রয়েছে।

এখান থেকে প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটি যন্তর-মন্তরে তৈরি হওয়া নতুন কোনও বিক্ষোভের নয়। বরং ভিডিয়োটি কলকাতায় সিজেপির বিক্ষোভের পুরনো দৃশ্য।

Sources
Instagram post by swadesh__pro65
Instagram post by faruk.biswas.581730
Google Map

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Bangla