এই সপ্তাহে রাজনৈতিক দাবি, ভুয়ো প্রশাসনিক তথ্য এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে। পুরনো ভিডিয়োকে নতুন রাজনৈতিক ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া, বিদেশের দৃশ্যকে ভারতের বলে প্রচার করা এবং ভুয়ো হেল্পলাইন নম্বরের মতো বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের ভুল পথে চালিত করার চেষ্টা দেখা গেছে।
Newschecker-এর Weekly Wrap-তে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট-চেকগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ রইল।

সংসদ ভবনে শুভেন্দু অধিকারীর দিকে জুতো ছুড়ল এক মহিলা? ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন
ভাইরাল ভিডিয়োটি আফগানিস্তানের সংসদে এবং তার সঙ্গে ভারতের সংসদ বা পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

"ব্যালটে ভোট হলে বিজেপি হারে", মুখ্যমন্ত্রী হিসেবে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী? জানুন সত্যতা
ইভিএম-তে ভোট হলে বিজেপি জেতে আর ব্যালটে ভোট হলে বিজেপি হারে।", শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটি সাম্প্রতিক নয়, বরং পুরনো। মুখ্যমন্ত্রী হিসেবে এমন কোনও মন্তব্য তিনি করেননি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
91370 91370-নম্বরে ফোন করে রাজ্যে বিজেপি সরকারকে জানানো যাবে অভিযোগ? ভাইরাল দাবির সত্যতা জানুন
91370 91370, ভাইরাল ফোন নম্বরে ফোন করে রাজ্য সরকারকে নিজের অভাব-অভিযোগ জানান যাবে, বলে ভাইরাল দাবিটি সঠিক নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

এটি বিজেপি কর্মীদের দ্বারা কলকাতায় মসজিদে হামলার ভিডিয়ো নয়, জানুন আসল সত্যতা
ভাইরাল ভিডিয়োটি বিজেপি কর্মীদের মসজিদে হামলার নয়। বরং জাহাঙ্গীর খানের পার্টি অফিসে হামলার ভিডিয়ো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
