Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

চিন্তা নেই! আগস্টের এই দিন মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা, বড় ঘোষণা

Newzshort 1 week ago

গস্ট মাস শুরু হয়েছে এক সপ্তাহ হতে চলল। অথচ এখনো অবধি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা পেলেন না কয়েক লক্ষ মহিলা। আদৌ টাকা পাবেন তো? নাকি আরও অপেক্ষা করতে হবে? উঠছে প্রশ্ন। যদিও রাজ্য সরকারের তরফে বারবার জানানো হচ্ছে, ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই সকল যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

তবে যাচাই করতে কতদিন সময় লাগে? ক্রমেই ক্ষোভ বাড়ছে মহিলাদের মধ্যে। তবে এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এল বড় আপডেট যা সকলের জানা উচিৎ। কবে টাকা মিলতে পারে? পাওয়া গেল ইঙ্গিত।

কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা?

সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কপাল খুলতে পারে কয়েক লক্ষ মহিলার। আগস্টের প্রথম দিনেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আশাবাদী ছিলেন যে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি, ৩,০০০ টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়, এবং অনেক মহিলাই একে অপরকে জিজ্ঞাসা করতে থাকেন যে টাকাটা এসেছে কি না। বেশিরভাগই নেতিবাচক উত্তর দেন, কারণ ১লা আগস্ট প্রায় কেউই টাকাটা পাননি। তবে, সূত্র বলছে যে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করতে পারে। যাইহোক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

আগস্ট মাসের টাকা নিয়ে বড় তথ্য দিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়। তিনি জানিয়েছেন, একজন যোগ্য উপভোক্তাও যাতে এই প্রকল্প থেকে না বাদ পড়ে সেই জন্য ব্লকভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে বা হচ্ছে। আর ঠিক সেই কারণে আপাতত আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার ১৫ তারিখের পর থেকেই পাঠানো শুরু হবে। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা ১৫ আগস্টের পর টাকা পাওয়া শুরু করবে।

শুরু হবে বিশেষ অভিযান

এদিকে অন্নপূর্ণা যোজনার আওতা থেকে কোনো যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন, তা নিশ্চিত করতে বিজেপি মহিলা মোর্চা রাজ্যজুড়ে একটি বিশেষ প্রচার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অভিযানটি ১৭ই আগস্ট থেকে শুরু হবে এবং পশ্চিমবঙ্গ জুড়ে পর্যায়ক্রমে পরিচালিত হবে। এই প্রচারের অংশ হিসেবে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা পাড়া, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে সভা ও আলোচনা সভার আয়োজন করবেন। এই সভাগুলোতে জনগণকে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে জানানো হবে এবং তাঁদের সমস্যাও শোনা হবে। যাঁরা ইতিমধ্যে আবেদনপত্র পূরণ করেছেন কিন্তু এখনও তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাননি, তাঁদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে। তাঁদের অভিযোগগুলো সংশ্লিষ্ট স্তরে পৌঁছে দিয়ে সমাধানের চেষ্টা করা হবে, যাতে যোগ্য সুবিধাভোগীরা যত দ্রুত সম্ভব প্রকল্পের সুবিধাগুলো পেতে পারেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newzshort