সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: সপ্তাহের শুরুতে ঝড়বৃষ্টিতে স্বস্তি মিললেও আবারও বদলাতে চলেছে আবহাওয়া (Weather Update)। হ্যাঁ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আবারও ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হতে পারে।
এমনকি কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? জানুন বিস্তারিত।
আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত হতে পারে। আর এই জেলাগুলিতে আবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাঁপসা গরম অনুভূত হতে পারে। আর দুপুরের দিকে অস্বস্তি বাড়বে। কিন্তু সন্ধ্যার পর কিছুটা স্বস্তি মিলবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। কিন্তু বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। যেমন দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ইত্যাদি। তবে আগামী ২১ মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেই সম্পর্কে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।
প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন, দারুণ স্কিম কেন্দ্র সরকারের
সূত্রের খবর, ২০ এবং ২১ মার্চ থেকে ফের আবার আবহাওয়া সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও দমকা হওয়া এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। আর দক্ষিণবঙ্গে ২০ মার্চ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর বলছে যে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার আকাশে প্রবেশ করছে। যার ফলেই এই অস্থির আবহাওয়া এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা।
