Dailyhunt

এক ফ্লাইটেই ভারত থেকে চিন, ফের চালু হল সরাসরি বিমান পরিষেবা

Newzshort 2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধীরে ধীরে গলছে সম্পর্কের বরফ (India-China Flight)। সাম্প্রতিক বছরগুলিতে গোটা বিশ্বের অস্থিরতার মধ্যেও কাছাকাছি এসেছে ভারত এবং চিন। কিছুটা হলেও আগের অবস্থায় ফিরেছে দিল্লি-বেইজিং সম্পর্ক। এবার সেই সুসম্পর্ককে কাজে লাগিয়ে 6 বছর পর ফের চালু হচ্ছে সরাসরি ভারত-চিন বিমান পরিষেবা।

এক বিমানেই নয়া দিল্লি থেকে সরাসরি বেইজিং পৌঁছতে পারবেন যাত্রীরা। একইভাবে বেইজিং থেকে আসা যাবে রাজধানীতে।

বেইজিং-দিল্লি বিমান পরিষেবা নিয়ে মুখ খুললেন চিনা মুখপাত্র

আজ অর্থাৎ শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে ভারতে চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং একেবারে খোলাখুলি জানান, “আবারও চালু হচ্ছে বেইজিং-দিল্লি সরাসরি বিমান পরিষেবা।” চিনা দূতাবাসের মুখপাত্র এদিন এও বলেন, এই বিমান পরিষেবা পুনরায় শুরু করার উদ্দেশ্য শুধুমাত্র ভ্রমণ নয় বরং এসসিও, ব্রিকসের মতো ফোরামের সদস্য দেশগুলির মধ্যে বিশেষ করে ভারত এবং চিনের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

ড্রাগন বলছে, এই পুরনো বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ায় এবার থেকে সাধারণ মানুষ কোনও রকম দ্বিতীয় চিন্তা ছাড়াই ট্রানজিট বাদ দিয়ে দুই দেশের রাজধানীতে যাতায়াত করতে পারবেন। আমেরিকা, ইজরায়েল এবং ইরানের সংঘাতের আবহে চিনের এমন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহল। তাছাড়াও গোটা বিশ্বের যুদ্ধ যুদ্ধ আবহের মধ্যে ভারত এবং চিনের মতো দুই পরাশক্তির কাছাকাছি আসা পশ্চিমী দুনিয়াকে বড় বার্তা দিচ্ছে সে কথা বলাই যায়। বলে রাখি, দুই দেশের রাজধানীর মধ্যে এই বিমান পরিষেবা চালাবে এয়ার চায়না।

অবশ্যই পড়ুন:একসাথে ৩ মাসের রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্র সরকারের

উল্লেখ্য, 2020 সালে করোনা অতিমারির সময় প্রথমবারের মতো ধাক্কা খেয়েছিল ভারত এবং চিনের বিমান পরিষেবা। বন্ধ হয়ে গিয়েছিল দুই দেশের ভিসা প্রক্রিয়া। এছাড়াও বন্ধ হয়ে যায় কৈলাস মানস সরোবর যাত্রাও। যদিও দীর্ঘ সময় কাটিয়ে গোটা বিশ্বের অস্থির পরিস্থিতির মধ্যেও ভারত এবং চিনের সম্পর্কের পথ সুগম হয়েছে। শুরু হয়েছে মানস সরোবর যাত্রা। একই সাথে নতুন করে দুই দেশের নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newzshort