Dailyhunt

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি, আরও নামবে পারদ? আজকের আবহাওয়া

Newzshort 3 weeks ago

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: চলছে চৈত্র মাস। কিন্তু বাংলার আকাশ থেকে বোঝার উপায় নেই যে এখন বসন্ত বিদায় নিতে চলেছে। গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে। আর আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখনই আবহাওয়া স্বাভাবিক হওয়ার কোনও রকম সম্ভাবনা নেই।

চলতি সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট জারি থাকবে বলেই খবর (Weather Update)।

কেন এই অকাল বর্ষণ?

হাওয়া অফিসের মতে, বর্তমানে একাধিক প্রতিকূল বায়ুমন্ডলীয় পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বঙ্গে। প্রথমত, উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। আর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর সপ্তাহের মাঝপথে তাপমাত্রা কিছুটা বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিকালের দিকে আকাশ মেঘলা থাকতে পারে এবং ঝোড়ো হওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত চলবে। এর পাশাপাশি শহর কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। রবিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল। যা আজও বজায় রয়েছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন রোদের দেখা মিললেও বিকেলের দিকে হঠাৎ করে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

বিপাকে পড়বে আমজনতা, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ATM-র নিয়ম

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি হতে পারে এই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালিতে হিমবাহ ধসের সর্তকতা জারি করেছে প্রশাসন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newzshort