আর মাত্র কয়েকদিন পরেই নতুন কিছু দেখতে পারেন UPI ব্যবহারকারীরা। এর কারণ সরকার বড় কিছুর প্ল্যান করছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে, ডিজিটাল পেমেন্ট, বিনিয়োগ এবং উৎপাদন সংক্রান্ত বিধিনিয়মে শীঘ্রই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। কেন্দ্রীয় সরকার কর ও নিয়ন্ত্রক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে।
এর মধ্যে একটি নতুন আইনও রয়েছে, যা ‘আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-কে প্রতিস্থাপন করবে।
বদলে যাবে UPI পেমেন্টের নিয়ম?
এছাড়াও, ডিজিটাল পেমেন্টের চার্জ সংক্রান্ত আইনি কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোন কোন ডিজিটাল পেমেন্ট পদ্ধতির যেমন UPI, কার্ড বা অন্যান্য ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম-ওপর ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা অতিরিক্ত চার্জ আরোপ করবে না, তা নির্ধারণ করার ক্ষমতা সরকারের থাকবে। এটি বাস্তবায়নের জন্য, বিদ্যমান বিধিনিয়ম সংশোধন করা হবে এবং একটি নতুন আইনি কাঠামো কার্যকর করা হবে।
আসলে সরকারের এই পদক্ষেপটি ডিজিটাল পেমেন্টের উপর আরোপিত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) ঘিরে দীর্ঘদিনের বিভ্রান্তিও দূর করবে বলে আশা করা হচ্ছে। এর অর্থ হলো, কোন কোন ডিজিটাল পেমেন্ট পদ্ধতির উপর চার্জ আরোপ করা হবে এবং কোনগুলোর উপর হবে না, সে বিষয়ে আরও স্পষ্ট নিয়মকানুন তৈরি হতে পারে। একাধিক সংবাদমাধ্যমের
আপনি কি লাভবান হবেন?
সূত্রের খবর, সরকার ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে কর বিধি সংশোধন করতে চায়। এই প্রস্তাবে ২০৪০-৪১ অর্থবর্ষ পর্যন্ত ভারতে ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহকারী বিদেশি সংস্থাগুলোর জন্য কর ছাড়ের ব্যবস্থা রয়েছে।
সরকার বিশ্বাস করে যে এর ফলে ইলেকট্রনিক্স খাতে বিনিয়োগ ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পাবে। যদিও এখন প্রশ্ন উঠছে, এই নিয়মের ফলে মানুষ কীভাবে লাভবান হবেন? অবশ্য সেটা সময়ই বলবে।
