Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিদ্যুৎ চুরি রুখতে নয়া উদ্যোগ: রাজ্যে চালু হচ্ছে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিদ্যুৎ চুরি রুখতে নয়া উদ্যোগ: রাজ্যে চালু হচ্ছে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

EVM News 1 week ago

ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ রাজ্যে বিদ্যুৎ চুরি রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগ দীর্ঘদিনের। এই বেআইনি কাজ বন্ধ করতে এবং বিদ্যুৎ অপচয় ঠেকাতে 'বিদ্যুৎ প্রহরী' (Vidyut Prahari App) নামক একটি নতুন অ্যাপ চালু করতে চলেছে নয়া বিজেপি সরকার।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাম ও তৃণমূল সরকারের আমলেও বিদ্যুৎ চুরির অভিযোগ প্রায়শই শোনা যেত। বিদ্যুৎ আধিকারিকেরা বিভিন্ন পদক্ষেপ নিলেও তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। তাই এবার বিজেপি সরকার ক্ষমতায় এসেই এই সমস্যার সমাধানে বড় উদ্যোগ নিল।

বিদ্যুৎ প্রহরী অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কোথাও বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের ঘটনা দেখলে সরাসরি দপ্তরে জানাতে পারবেন। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আধিকারিকরা দ্রুত পদক্ষেপ নেবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অ্যাপটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং বিদ্যুৎ ভবনের আধিকারিকরা সার্বক্ষণিক নজরদারি চালাবেন। শুধু অভিযোগ জানানোই নয়, বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত যেকোনও তথ্যও গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে দপ্তরে জানাতে পারবেন।

বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এখনও এক শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক বিভিন্ন কৌশলে বিদ্যুৎ চুরি করছেন, যা রাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলছে। এই অ্যাপের মাধ্যমে সেই দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সরকার তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং সৌর প্যানেলের ব্যবহারে জোর দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ চুরি ও অপচয় কমাতে সাহায্য করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News