Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিমা ছাড়া মিলবে না পেট্রল-ডিজেল? সুপ্রিম কোর্টের যুগান্তকারী প্রস্তাব

বিমা ছাড়া মিলবে না পেট্রল-ডিজেল? সুপ্রিম কোর্টের যুগান্তকারী প্রস্তাব

EVM News 1 week ago

ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ দেশের রাস্তায় বিমা বিহীন যানবাহনের সংখ্যা কমাতে এক যুগান্তকারী পদক্ষেপের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে বৈধ বিমা ছাড়া পেট্রল বা ডিজেল কেনা সম্ভব নাও হতে পারে। দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক অবিলম্বে একটি পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট চালু করবে।

এই প্রজেক্ট সফল হলে পেট্রোল পাম্পগুলি বিমা হীন গাড়িকে জ্বালানি দিতে অস্বীকার করতে পারবে। শুধুমাত্র পেট্রোল পাম্পেই নয়, নজরদারি আরও কঠোর করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেছে সুপ্রিম কোর্ট। দেশের মহাসড়ক ও বিভিন্ন রাস্তায় থাকা স্বয়ংক্রিয় নম্বর প্লেট সনাক্তকরণ (ANPR) ক্যামেরাগুলিকে কেন্দ্রীয় ‘বাহন’ (VAHAN) ডাটাবেস ও ইন্স্যুরেন্স পোর্টালগুলির সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর ফলে চলন্ত গাড়ির নম্বর দেখেই সিস্টেম নিজে থেকে বিমার বৈধতা যাচাই করতে পারবে এবং তৎক্ষণাৎ ই-চালান তৈরি হয়ে যাবে। এছাড়াও, ট্রাফিক পুলিশ আধিকারিকরা মোবাইল অ্যাপ বা বিশেষ ডিভাইসের মাধ্যমে গাড়ির নম্বর দিয়ে বিমার বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন, যার ফলে সশরীরে কাগজপত্র দেখার প্রয়োজন কমবে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক থার্ড পার্টি বিমার মেয়াদ বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন চার চাকার ক্ষেত্রে এই মেয়াদ তিন বছরের বদলে চার বছর এবং নতুন দুই চাকার ক্ষেত্রে পাঁচ বছরের বদলে ছয় বছর করা হতে পারে। এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য হল আইন অমান্য করে গাড়ি চালানো বন্ধ করা এবং রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News