Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চুঁচুড়া পৌরসভায় অভিনব নোটিশ: নিমন্ত্রণে না আসায় ৫০০ টাকা জরিমানা!

চুঁচুড়া পৌরসভায় অভিনব নোটিশ: নিমন্ত্রণে না আসায় ৫০০ টাকা জরিমানা!

EVM News 5 days ago

ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ হুগলির চুঁচুড়া পৌরসভায় সম্প্রতি এক অভিনব ঘটনা সকলের নজর কেড়েছে। পৌরসভার এক কর্মীর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রিতরা উপস্থিত না হওয়ায়, তিনি একটি ব্যতিক্রমী পোস্টার টাঙিয়েছেন। সেই পোস্টারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, যারা আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যোগ দেননি, তাদের প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে।

শুধু তাই নয়, পরবর্তীতে বাড়িতে এসে দম্পতিকে আশীর্বাদ করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৯ জুলাই ওই কর্মীর বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার সকালে পৌরসভার বিভিন্ন স্থানে এই বিতর্কিত পোস্টারটি লাগানো হয়। পোস্টারে লেখা ছিল, “আমন্ত্রণ জানিয়েও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়নি। এতে আমাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার বাড়িতে এসে আমাদেরকে আশীর্বাদ করার জন্যই আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম। এমনকি উক্ত উদ্দেশ্যে আমি সামান্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছিলাম।”

নোটিশে আরও বলা হয়েছে, “নিমন্ত্রণ জানানো সত্ত্বেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার উল্লেখিত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ না করে আমাকে অনেক অনেক কষ্টের মধ্যে ফেলেছেন। এই কারণে আপনাদের সবাইকে ৫০০ টাকা, প্রত্যেক পরিবারকে ফাইন দিতে হবে। এমনকি পরবর্তী সময়ে এই বিষয়ে জানিয়ে বাড়িতে গিয়ে আশীর্বাদ পর্ব অবশ্যই সম্পন্ন করতে হবে।” এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা চুঁচুড়া শহর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। অনেকেই এই ঘটনাকে ‘অদ্ভুত’ বলে আখ্যা দিচ্ছেন। আমন্ত্রিতদের একাংশ বলছেন, বিশেষ পরিস্থিতির কারণে তাঁরা অনুষ্ঠানে যেতে পারেননি, কিন্তু এমন জরিমানার কথা কেউ ভাবেননি। এই অভিনব পোস্টার দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News