Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর স্বস্তি, তবে ফের বাড়বে তাপমাত্রা; উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর স্বস্তি, তবে ফের বাড়বে তাপমাত্রা; উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

EVM News 1 week ago

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ : এক ধাক্কায় আবহাওয়ার ভোলবদল। চাতক পাখির মতো অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে স্বস্তির কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে গত শুক্রবার। যার জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা ঝড়বৃষ্টির দাপটে শুক্রবার এক লাফে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

তবে এই স্বস্তি সাময়িক বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে মিঠে রোদ থাকলেও, মোটের উপর মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবারও এই স্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে, শনিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও, বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News