Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, বিকেলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! ৮ জেলায় সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, বিকেলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! ৮ জেলায় সতর্কতা জারি

EVM News 2 weeks ago

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বিকেল বা সন্ধ্যার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে ঝলমলে রোদ এবং গরম থাকলেও, এই আবহাওয়া দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর তাণ্ডব দেখা যেতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

নিম্নচাপ অক্ষরেখা এবং উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তের প্রভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী শুক্রবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

যদিও রবিবার ও সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিললেও, এরপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। ছুটির দিনে অনেকেরই বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলেও, এই দুর্যোগের কারণে তা বাতিল হতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে বিকেলে বাইরে বেরোনোর আগে ছাতা ও রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News