Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাইকোর্টের নির্দেশ, চোখের চিকিৎসার জন্য এসএসকেএম-এই যেতে হবে অভিষেককে; খারিজ বিদেশযাত্রার আবেদন

হাইকোর্টের নির্দেশ, চোখের চিকিৎসার জন্য এসএসকেএম-এই যেতে হবে অভিষেককে; খারিজ বিদেশযাত্রার আবেদন

EVM News 5 days ago

ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ চোখের জটিল চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এই মামলার শুনানিতে এক গুরুত্বপূর্ণ মোড় সামনে এল। হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আদালতের নির্দেশ মেনে অভিষেককে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হতে হবে।

আদালত নির্দেশ দিয়েছে, এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিক্যাল বোর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করবে। তাঁর চোখের বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ভারতে সম্ভব কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডকে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে তা সরাসরি আদালতের কাছে জমা দিতে হবে।

হাইকোর্ট সাফ জানিয়েছে, মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পর্যালোচনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদনের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অভিষেকের আইনজীবী বিদেশে যেখানে আগে চিকিৎসা হয়েছিল, সেখানেই যাওয়ার আবেদন জানালেও হাইকোর্ট জানায়, এই মুহূর্তে চোখের চিকিৎসা হওয়াটাই মূল বিষয়, কোথায় চিকিৎসা হচ্ছে তা জরুরি নয়। তাই বৃহস্পতিবারই এসএসকেএম-এ যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, বিচারপতি এই মামলাই খারিজ করে দেন। আদালত আরও পর্যবেক্ষণ দিয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই যুক্তিতেই আপাতত অভিষেকের বিদেশযাত্রায় ‘না’ বলে দিল কলকাতা হাইকোর্ট।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News