Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য? দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য? দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

EVM News 1 week ago

ব্যুরো নিউজ, ৫ আগস্ট ২০২৬ঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে নতুন রাজ্য সরকার? সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের এক মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ উপহাসের ভঙ্গিতে মমতার শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।” একইসঙ্গে যোগ করেন, আর্থিক অভাব বা সংকটজনিত কারণে এমন পরিস্থিতি হলে রাজ্য সরকারের তরফ থেকে তাঁর জন্য প্রয়োজনীয় অর্থ বা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা উচিত, যাতে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারেন। দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে বলা হয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের মন্তব্য কাম্য নয়। এই আবহে মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর ব্যক্তিগত আয় নিয়ে মুখ খোলেন।

তিনি জানান, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কোনও বেতন নিতেন না এবং এক পয়সা পেনশনও গ্রহণ করেন না। তাঁর বই বিক্রির রয়্যালিটি থেকেই ব্যক্তিগত খরচ চলে। তবে এবার সেই অর্থ পেতে দেরি হওয়ায় তিনি অভিযোগ করেন, এর পিছনে বিজেপির ‘খেলা’ থাকতে পারে। যদিও দে’জ পাবলিশিংয়ের কর্ণধার সুধাংশু শেখর দে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রতি বছর নির্দিষ্ট সময়ে রয়্যালিটির টাকা পাঠানো হয় এবং এবারও তার অন্যথা হবে না। রাজনৈতিক চাপে টাকা না দেওয়ার অভিযোগ সঠিক নয়। দিলীপ ঘোষের মন্তব্য এবং মমতার পাল্টা জবাবে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News