Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুখ্যমন্ত্রীর বার্তা, তামান্না 'খুনে' আরও ২ অভিযুক্ত গ্রেপ্তার

মুখ্যমন্ত্রীর বার্তা, তামান্না 'খুনে' আরও ২ অভিযুক্ত গ্রেপ্তার

EVM News 2 hrs ago

নিউজ ব্যুরো, ২৪ জুন ২০২৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি অ্যাকশন। নদিয়ার কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্না খুনে গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত। মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে বলে খবর।

এই গ্রেপ্তারিতে তামান্না খুনে মোট ১৩ জনকে পাকড়াও করা হল।

প্রসঙ্গত, গত বছর ২৩ জুন উপনির্বাচনে জয়ের পর তৃণমূল বিজয় মিছিল করেছিল। সেই মিছিল থেকেই বোমা মারা হয় বলে অভিযোগ। সেই বোমার আঘাতে মারা গিয়েছিল ছোট্ট তামান্না। গতকাল, মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা করার জন্য তামান্নার মা অপেক্ষা করছেন।

জানা যায়, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কালীগঞ্জের মৃত ছাত্রী তামান্নার মা। চব্বিশে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয়েছিল কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মৃত্যুর এক বছর পূর্ণ হলেও এখনও বিচারের দাবি নিয়ে সরব তামান্নার পরিবার। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই নতুন গ্রেপ্তারিতে পরিবার কিছুটা আশার আলো দেখছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: EVM News