Dailyhunt
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, এলাকায় চাঞ্চল্য

Oneindia 1 week ago

ধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ উঠল। বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দোহারিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বাইক আরোহী দুষ্কৃতীরা একটি চলমান স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথের ওপর অতর্কিত হামলা চালায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে কমপক্ষে তিনটি গুলি চালানো হয়। এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরই দুষ্কৃতীরা দ্রুত বাইকে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

জানা গিয়েছে, এদিন দিনভর শুভেন্দু অধিকারীর সঙ্গেই ছিলেন চন্দ্রনাথ রথ। রাতে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রামের কাছে বিরিয়ানির একটি দোকানের সামনে গাড়িটি থেমেছিল, ঠিক সেই মুহূর্তেই হামলাটি হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের দায়িত্ব সামলেছেন।

আপ্ত সহায়কের উপর হামলার খবর পেয়ে শুভেন্দু অধিকারী কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের পথে নিজের যাত্রা বাতিল করে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Staff Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Bengali