Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফলতা পুনর্নির্বাচন! কড়া নিরাপত্তার বলয়ে ভোট হচ্ছে, অনুপস্থিত তৃণমূল

ফলতা পুনর্নির্বাচন! কড়া নিরাপত্তার বলয়ে ভোট হচ্ছে, অনুপস্থিত তৃণমূল

Oneindia 5 days ago

ক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে এদিন কড়া নিরাপত্তায় পুনর্নির্বাচন চলছে। ২৯ এপ্রিলের মূল নির্বাচন ঘিরে একাধিক অভিযোগ ওঠায় কমিশন এই সিদ্ধান্ত নেয়। সকাল ৭টা থেকে ২৮৫টি বুথে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ।

আসলে ২৯ এপ্রিলের ভোটে ফলতার কয়েকটি বুথে ইভিএমে টেপ ও আতর লাগানোর অভিযোগ ওঠে। ভোটারদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দ্রুত তদন্ত শুরু করে। ওয়েব কাস্টিং ফুটেজে অনিয়ম ধরা পড়লে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ফলতায় পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পুনর্নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে ফলতা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রতিটি বুথের সুরক্ষায় কেন্দ্রীয় জওয়ান। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে কুইক রেসপন্স টিম মজুত রয়েছে। সব বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এই পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নাম তুলে নিয়েছেন। ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ালেও তাঁর নাম ইভিএমে আছে। ফলে এখন মূলত বিজেপির সঙ্গে ভোটের লড়াই সিপিএম ও কংগ্রেসের।

Staff Oneindia

source: oneindia.com

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: OneIndia Bengali