Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নাগরিকদের প্রতিবাদের অধিকার আছে, 'বিজেপি মুর্দাবাদ' বললে কাউকে বহিষ্কার করা যায় না - বোম্বে হাইকোর্ট

নাগরিকদের প্রতিবাদের অধিকার আছে, 'বিজেপি মুর্দাবাদ' বললে কাউকে বহিষ্কার করা যায় না - বোম্বে হাইকোর্ট

Peoples Reporter 1 week ago

সারা মহারাষ্ট্র জুড়ে 'ঘোড়া কেনাবেচা' (Horse Trading) চলছে। একজন রাজনৈতিক নেতা 'ওয়াশিং মেশিন'-এ যোগ দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলাও খারিজ করিয়ে নিতে পারেন। বৃহস্পতিবার ২ জুলাই এক মামলায় মৌখিকভাবে এই মন্তব্য করেছে বোম্বে হাইকোর্ট। সইদ আহমেদ আবদুল ওয়াহিদ চৌধুরী নামের এক ব্যক্তির আনা পিটিশনের শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি মাধব জামদার (Justice Madhab Jamdar)।

বার এন্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, শুনানির সময় বিচারক জানতে চান, 'বিজেপি সরকার মুর্দাবাদ' বা 'বিজেপি সরকার নিপাত যাক' অথবা 'অমিত শাহ মুর্দাবাদ'-এর মতো শ্লোগানের কারণে এক বহিষ্কারের আদেশ জারি করা হয়েছিল? এই ধরণের শ্লোগানের জন্য কেন বহিষ্কারের আদেশ? হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদন অনুসারে এর পরেই আদালত প্রশ্ন করে, সম্প্রতি দেশে বেশ কয়েকটি প্রতিবাদ সংগঠিত হয়েছে। যেখানে নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়েও প্রতিবাদ হয়েছে। আপনারা কি সেখানেও এই ধরণের আদেশ জারি করবেন?

সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে মহারাষ্ট্র চেম্বুরের ডেপুটি পুলিশ কমিশনার আবেদনকারী ওয়াহিদ চৌধুরীর বিরুদ্ধে এক বছরের জন্য বহিষ্কারের আদেশ জারি করে। তাঁকে বলা হয় তাঁকে আগামী এক বছর মুম্বাই শহর ও সংলগ্ন এলাকা থেকে দূরে থাকতে হবে। এর পরেই সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাধারণ সম্পাদক সইদ আহমেদ আবদুল ওয়াহিদ চৌধুরী আদালতের দ্বারস্থ হন।

লাইভ ল-র প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্র পুলিশের নির্দেশ খারিজ করে দিয়ে বিচারপতি জানান, শুধুমাত্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে এমন পদক্ষেপ নেওয়া যেতে পারে না। তিনি আরও বলেন, নাগরিকদের ভারত সরকারের দাস বানানো হচ্ছে। এই প্রসঙ্গেই তিনি তির্যক ভঙ্গীতে আবেদনকারীকে উদ্দেশ্য করে বলেন, সারা মহারাষ্ট্র জুড়ে এখন ঘোড়া কেনাবেচা চলছে। আপনার নামেও বেশ কিছু এফআইআর আছে। আপনিও পক্ষ বদলানোর কথা ভেবে দেখুন। এখানে ওয়াশিং মেশিন আছে…

নিজের পর্যবেক্ষণে গতকাল বিচারপতি জামদার জানান, সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে কোনও নাগরিককে বহিষ্কার করা যেতে পারে না। এরকম করা হলে তা নাগরিকের বাক স্বাধীনতা ও মর্যাদার মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে। যা সংবিধানের ১৯ এবং ২১ অনুচ্ছেদের অধীন।

এই মামলায় আদালত জানিয়েছে, নথিতে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যা থেকে মনে হতে পারে যে আবেদনকারীর গতিবিধি বা কার্যকলাপ কোনও ব্যক্তি বা সম্পত্তির জন্য আতঙ্ক, বিপদ বা ক্ষতি সৃষ্টি করছে বা করার উদ্দেশ্যে করা হয়েছে।

Maharashtra: সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনস্বার্থ মামলা নয় - বোম্বে হাইকোর্টDinhata: দলীয় নেতাকেই ডিম ছুড়ে মারার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Peoples Reporter