অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়। বর্তমানে তিনি দিল্লীর এইমস-এ চিকিত্সাধীন। রাজ্যপালের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বুধবার তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ধনখড়।
এরপর তার রক্ত পরীক্ষা করা হয়। চিকিত্সকদের মতে, রাজ্যপাল ম্যালেরিয়ায় ভুগছেন। তদন্তের পর ম্যালেরিয়ার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে দিল্লীর এইমস-এ ভর্তি করা হয়।

