১৭ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১৬ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। আরও কয়েকজন ক্রিকেটারের খেলায় অংশগ্রহণ তাঁদের ফিটনেসের ওপর নির্ভর করবে। বিহার স্টেট বোর্ড তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সমস্ত তথ্য জানিয়েছে। এখন দেখার বিষয়, বৈভবের নেতৃত্বে বিহার দল কেমন পারফরম্যান্স করে।
আইএএনএস-এর বরাত দিয়ে বিহার ক্রিকেটের সভাপতি হর্ষ বর্ধন বলেছেন, 'অল্প বয়সেই বৈভব অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস এবং পরিপক্বতার পরিচয় দিয়েছে। এই দায়িত্ব একজন ক্রিকেটার ও নেতা হিসেবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকে নতুন সুযোগ করে দেবে।' তিনি আরও বলেন, 'আমরা আশা করছি, বৈভবের নেতৃত্বে আগামী মরশুমে রাজ্যের প্রতিনিধিত্ব করতে গিয়ে দল শৃঙ্খলাবদ্ধ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কার্যকরী পারফরম্যান্স করবে।'
সইদ মুস্তাক আলি ট্রফি ২০২৬-২৭-এর জন্য বিহারের দল-
প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড:-
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সূরজ কশ্যপ (সহ-অধিনায়ক), অলোক কুমার, আয়ুষ লোহারুকা (উইকেটকিপার), আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, অনমোল কুমার (উইকেটকিপার), ঋত্বিক রাজ, ময়ঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিস কুমার, বাসুদেব প্রতাপ সিং, মহম্মদ ইজহার, আমোদ যাদব, প্রশান্ত সিং, নওয়াজ খান এবং হিমাংশু সিং।
ফিটনেসের ঝপর নির্ভর করছে যাঁদের খেলা-
মঙ্গল মহৌর, শাকিব হুসেন।
স্ট্যান্ডবাই ক্রিকেটার-
বিপিন সৌরভ, সুমন কুমার, আকাশ রাজ, খালিদ আলম, ভাস্কর দুবে, কুমার রজনীশ, সুয়শ, অভিজিৎ সাকেত, যশস্বী ঋষভ, লক্ষণ রাজা, পবন কুমার, অমিত চৌধুরী, পীযূষ সিং, ভানু কুমার, লোকেশ বাবুলাল কুমার এবং প্রশান্ত শ্রীবাস্তব।

