Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে', অবশেষে  গোপন সত্যি সামনে আনলেন অপরাজিতা আঢ্য

'ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে', অবশেষে গোপন সত্যি সামনে আনলেন অপরাজিতা আঢ্য

press CARD NEWS 1 month ago

প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ এপ্রিল : আচমকাই আলোচনার শিরোনামে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি অভিনেত্রী এক ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়ার কথা বলতেই হইচই নেটপাড়ায়। কোন সত্যি সামনে আনলেন অপরাজিতা?সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকা নোংরামি আর ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ অভিনেত্রীর।

অতীতে বহুবার ট্রোলিংয়ের শিকার হয়েও সংযত ছিলেন তিনি, এমনকি শান্তি বজায় রাখতে নিজের কমেন্ট বক্সও বন্ধ রেখেছিলেন। কিন্তু পরিস্থিতি এখন সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মনে করছেন অভিনেত্রী।

অপরাজিতা লেখেন, 'অনেকদিন ধরেই দেখছি, সমাজমাধ্যমে একটা ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে। মানুষ যা খুশি তাই বলছে, বিশেষ করে কমেন্ট সেকশনে। এতটাই নোংরা, এতটাই নির্মম যে আমি নিজের কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। আমি সত্যিই জানি না এরা কারা। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরা মানুষ হতে পারে না।'

অভিনেত্রীর মত,'একজন মানুষ কখনও অসুস্থ মায়ের ছবি দেখে লিখতে পারে না, 'কী কুৎসিত দেখতে।' একজন মানুষ কখনও স্বামীহারা নারী কাজে ফিরলে বলতে পারে না, 'শ্রাদ্ধ হয়নি, এখনই কাজে ফিরল?' এগুলো মতামত নয়। এগুলো মানসিক নির্যাতন। মানসিক হিংসা। আমি একে একটাই নাম দিই, Mental Violence বা Mental Rape।'

এমন নোংরা মানসিকতা তাদের সন্তানদের কী শেখাচ্ছে এই বিষয়টাও ভাবাচ্ছে অপরাজিতাকে। তাই অভিনেত্রীর মতে, 'যারা এ ভাবে মানুষকে অপমান করে, তারা নিজের জীবনে কোনও দিন সম্মান পায়নি। আর তাই অন্যকে অসম্মান করাটাই এদের কাছে সহজ। কিন্তু এটা আর 'ignore' করার বিষয় নয়। এই ধরনের মন্তব্য একজন মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে সুইসাইডের দিকে পৌঁছে দেয়। এটা শুধু 'Online behaviour' নয়। এটা সমাজকে ভিতর থেকে নষ্ট করছে।'

অপরাজিতা কেবল ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভূমিকা নিয়ে। গুগল এবং ইনস্টাগ্রাম এর মতো সংস্থাগুলোর কাছে তাঁর জোরালো আবেদন, যাতে কুরুচিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং এ ধরনের বিষাক্ত অ্যাকাউন্টগুলো দ্রুত নিষিদ্ধ করা হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News