Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'দমে যাওয়ার ছেলে নই', বাড়িতে সিআইডি হানা নিয়ে কড়া অভিষেক

'দমে যাওয়ার ছেলে নই', বাড়িতে সিআইডি হানা নিয়ে কড়া অভিষেক

press CARD NEWS 1 week ago
লকাতা: অভিষেকের দুয়ারে সিআইডি। ‌আর এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, "সিআইডি কী! এদের ইডি-সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি।" পাশাপাশি তিনি জানান, নোটিশ পেলে আইনি লড়াই তিনি করবেন।

শনিবার হরিশ মুখার্জি রোডে স্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি টিম। এদিন দুপুরে সিআইডির কয়েকজন আধিকারিকের একটি দল অভিষেকের বাড়িতে পৌঁছে যায়। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির দরজা বন্ধ ছিল। অভিষেকের খোঁজে শান্তিনিকেতনর দরজায় কড়া নাড়ে সিআইডি দল। বাড়ির বাইরে সিআইডির আধিকারিকদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। বিধানসভায় সই বিতর্কের তদন্তেই অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডি দল, এমনই পুলিশ সূত্রে খবর।

এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কালীঘাট রোডের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে সিআইডির যাওয়া এবং নোটিশ দেওয়া প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনও নোটিশ পাননি এবং পেলে আইনি পথে পরবর্তী পদক্ষেপ করবেন। সংবাদমাধ্যমের প্রশ্নে খানিকটা মেজাজ হারাতেও দেখা যায় তাঁকে।

সিআইডি হানা প্রসঙ্গে অভিষেক বলেন, "তাদের যদি কোনও বক্তব্য থাকে বা কিছু দিতে হয় তাহলে এই বাড়িতে আসুন।" বাড়িতে সিআইডি কেন? সংবাদমাধ্যমের প্রশ্নে অভিষেক বলেন, "সিআইডি যারা গেছেন তারা বলতে পারবেন। আমি তো যাইনি।" পাশাপাশি কলকাতা পুরসভার নোটিশ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন।"

অবৈধ বাড়ি প্রসঙ্গে তিনি বলেন, "কোন অংশটা অবৈধ কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ দিয়ে গেলে তো হবে না, বলতে হবে কোন অংশটা অবৈধ। সেইসঙ্গে প্রয়োজনীয় নথি দিতে হবে, তা তো দেয়নি।" তিনি বলেন, "আমি এই নিয়ে মামলাও করব আমার অধিকার রয়েছে। বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার উত্তর দেওয়ার ছিল, আমি দিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসেছে, কলকাতা পুরসভা কেন এসেছে, কী নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবেন।

বিধানসভায় সই কেলেঙ্কারির বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, "আমার বিরুদ্ধে যা অভিযোগ, আমাকে নোটিশ দেবে আমি আইনত লড়াই করব।" পাশাপাশি নাম না করেই বিজেপিকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, "সিআইডি কী! এদের ইডি-সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের দশ পুরুষও যদি চায়, আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি-ঘর ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, আমি দমে যাওয়ার ছেলে নই। যা ইচ্ছে এরা করার চেষ্টা করুক"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News