Dailyhunt
গভীর রাতে মদ্যপ পুলিশের তাণ্ডব! বিক্ষোভ আমজনতার

গভীর রাতে মদ্যপ পুলিশের তাণ্ডব! বিক্ষোভ আমজনতার

press CARD NEWS 1 week ago
ক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে পুলিশের মত্ত আচরণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। মদ্যপ অবস্থায় পথচারীদের হেনস্থা ও অশালীন গালিগালাজ করার অভিযোগ উঠল এক সাদা পোশাকের কলকাতা পুলিশকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তুমুল বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের সোনপুকুর এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

অভিযোগ, শনিবার রাত প্রায় সাড়ে বারোটা থেকে একটা নাগাদ ওই পুলিশকর্মী আচমকাই সোনপুকুর এলাকায় রাস্তার মাঝখানে চড়াও হন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং রাস্তার দু'দিকে প্রচুর গাড়ি দাঁড় করিয়ে দেন। কোনও কারণ ছাড়াই বাসে ও গাড়িতে থাকা যাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন এবং পথচারীদের হেনস্থা করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবী, তাঁর পরনে পুলিশের ইউনিফর্ম থাকলেও ওপর দিয়ে সাধারণ পোশাক পরা ছিল।

একজন পুলিশের এমন কুরুচিকর আচরণে ক্ষোভে ফেটে পড়েন পথচারী ও যাত্রীরা। তাঁরা ওই পুলিশকর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের দাবী, ওই ব্যক্তি নিজের নাম বলতে অস্বীকার করছিলেন এবং তাঁর পকেট থেকে মদের বোতল পাওয়া গিয়েছে। উত্তেজনা জেরে রাস্তার দু'দিকে ব্যাপক যানজট তৈরি হয়। তবে যাত্রীদের একাংশের মতে, ওই কর্মীর সঙ্গে থাকা অন্যান্য পুলিশকর্মীরা সংযত থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পায়।

খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস পেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

তবে, আগামী ৪ঠা মে ভোটগণনা। তার আগের যেখানে জেলাজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে, সেখানে খোদ পুলিশের এমন মত্ত আচরণের রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, সেটাতেই এখন নজর এলাকাবাসীর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News