Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গণনায় গাফিলতিতে যেতে পারে চাকরিও! কড়া হুঁশিয়ারি কমিশনের

গণনায় গাফিলতিতে যেতে পারে চাকরিও! কড়া হুঁশিয়ারি কমিশনের

press CARD NEWS 3 weeks ago
লকাতা: রাত পোহালেই ভোট গণনা। গণনার কাজে নিযুক্ত থাকবেন সরকারি কর্মীরা। আর সেই বিষয়ে কড়া নজরদারি চলছে নির্বাচন কমিশনের। কোনওরকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন সরকারি কর্মীরা। নির্দেশানুযায়ী কাজ না করলে বা গাফিলতির প্রমাণে চাকরিও যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই হুঁশিয়ারি বলে প্রাথমিক খবর।
এছাড়া আগেই কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করেছে কমিশন।

এবারে বাংলায় বিধানসভা ভোটের শুরু থেকে আঁটোসাঁটো নিরাপত্তা রেখেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গণনার দিনও কোনও খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে। তাঁরাও শাস্তির মুখে পড়তে পারেন বলেই কমিশন সূত্রে খবর।

এবারে দুই দফায় রাজ্যে ভোট হয়েছে। রেকর্ড ভোটও পড়েছে। এখন ভোটগণনার পালা, যা হতে চলেছে সোমবার ৪ঠা মে। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রংরুমে বন্দি। গণনার সময়েও এতটুকু ফাঁক রাখছে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তার ঘেরাটোপে গণনার কাজ চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা।

কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে, সেই কথা জানানো হয়েছে। গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনওপ্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে, বা তাঁদের গাফিলতি সামনে আসে, তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে, তেমনই কমিশন সূত্রে খবর।

উল্লেখ্য, রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। এবার গণনাপর্ব শান্তিপূর্ণ ভাবে মেটাতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজার্ভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজার্ভার নিযুক্ত হয়েছেন। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আগেই কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনাকেন্দ্রে ১৬৩ ধারা জারি করেছে কমিশন। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না। এমনই নির্দেশ জারি করা হয়েছে।

গণনাকেন্দ্র যেন অভেদ্য দুর্গ! ত্রুটিপূর্ণ গণনা সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News