Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কালবৈশাখীর দাপটে পারদ পতন, শনিবার কেমন থাকবে আবহাওয়া?

কালবৈশাখীর দাপটে পারদ পতন, শনিবার কেমন থাকবে আবহাওয়া?

press CARD NEWS 0 months ago
লকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গ ভিজেছে স্বস্তির বৃষ্টিতে। যদিও কালবৈশাখীর দাপটে শুক্রবার বেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও হয়েছে। তবে এই ঝড়বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
ঝড়বৃষ্টির দাপটে শুক্রবার এক লাফে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণবঙ্গের এই স্বস্তি সাময়িক। সোমবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, এমনই জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকাল থেকেই কলকাতায় হালকা রোদ। আকাশ অনেকটাই মেঘলা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। রবিবারও বজায় থাকবে অল্পবিস্তর স্বস্তি। কিন্তু সোমবার থেকে ফের চড়তে পারে তাপমাত্রার পারদ।

শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবারও পরিস্থিতি একই রকম থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও বিরাট পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। তবে, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News