Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কমল রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা

কমল রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা

press CARD NEWS 2 days ago
লকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে প্রায় ছ'মাস ধরে। এর জেরে ভারতে অনেকটাই বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। তরল প্রাকৃতিক গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে । এহেন পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। সোমবার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদী সরকার।এবার আর ৪৫ দিন নয়, জানা যাচ্ছে ২৫ দিন অন্তর গ্রামীণ এলাকায় বুকিং করা যাবে রান্নার গ্যাস।

গত মার্চে গ্রামীণ এলাকার জন্য গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন ধার্য করেছিল মোদী সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে প্রাথমিকভাবে দেশে জ্বালানি ভাণ্ডারে কিছু চাপ তৈরি হয়েছিল এবং সেটা সামাল দেওয়ার লক্ষ্যেই সরকার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর করে। কেন্দ্রের দাবী ছিল, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ।

এবার সেই গ্রামাঞ্চলের গ্যাস বুকিংয়ের সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হল। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ অব্যাহত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।

৭ই সেপ্টেম্বর, পেট্রোলিয়াম মন্ত্রণালয় তিনটি প্রধান তেল বিপণনকারী সংস্থা (ওএমসি) আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল-এর প্রধানদের এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়ে একটি চিঠি জারি করেছে।

প্রসঙ্গত, গত ৭ জুন শেষবার বেড়েছিল গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। তবে ১লা সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বেড়েছে ৯.৫০ টাকা। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মূল্যবৃদ্ধির পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। অপরদিকে দিল্লীতে গ্যাসের দাম হয়েছে ২৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে ২৯০৬ টাকা হয়েছে এই গ্যাসের দাম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News