Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কিশোরীকে যৌ-ন নিপীড়ন! অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ১০ মাসের কারাদণ্ড

কিশোরীকে যৌ-ন নিপীড়ন! অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ১০ মাসের কারাদণ্ড

press CARD NEWS 3 days ago
স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট ২০২৬: পনেরো বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে শ্রীঘরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ক্রিকেটার অ্যারন উইলিয়াম সামার্সকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০ বছর বয়সী সামার্স এর আগে আদালতে নিজেকে নির্দোষ বলে দাবী করেছিলেন। এরপর জুন মাসে তাসমানিয়ার সুপ্রিম কোর্টে তিনি দুইবার এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করে নেন।

বুধবার, আদালত অ্যারন সামার্সকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে। এই দণ্ডাদেশ ১০ মাস পর স্থগিত করা হয়েছে, যার অর্থ হল ক্রিকেটার ২০২৮ সালের এপ্রিলে কারাগার থেকে মুক্তি পাবেন। জাস্টিস হেলেন উড আদালতকে জানান যে, ২০১৭ সালে হোবার্ট হারিকেনস ক্রিকেট ম্যাচের সময় সামারসের সাথে নির্যাতিতার পরিচয় হয়। ২০১৭ সালের সেই ম্যাচের কয়েকদিন পর, ১৫ বছর বয়সী মেয়েটি আরেকটি ম্যাচ দেখতে যায়, যেখানে তার এবং সামারসের মধ্যে কথা শুরু হয়। সেই সময় ক্রিকেটারটির বয়স ছিল ২১ বছর। তারা একটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু করে। এরপর তিনি মেয়েটির সাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করেন। আদালতকে জানানো হয় যে, সামারস তাকে একটি স্কুলে নিয়ে যায়, যেখানে সে তাকে দুইবার যৌন নির্যাতন করে।

জাস্টিস উড আদালতকে জানান যে, ক্রিকেটার জানতেন মেয়েটির বয়স ১৭ বছরের কম এবং সে তখনও স্কুলে পড়ে, কিন্তু সে তার বয়স কখনও জিজ্ঞাসা করেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জাস্টিস উডের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "মেয়েটি ভেবেছিল তাকে শুধু আলাপচারিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তার বয়স ও সরলতার কারণে সে একটি অসহায় অবস্থায় ছিল। ক্রিকেটারটি তাদের সাক্ষাতের কারণটি তার কাছে গোপন করেছিল।"

জাস্টিস উড বলেন, "আমরা খেলোয়াড়দের অত্যন্ত সম্মানের চোখে দেখি। যুবরা প্রায়শই তাদের প্রশংসা করে এবং তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। একজন খেলোয়াড় হিসেবে যুবদের সাথে তার যোগাযোগ ছিল, যে কারণে তিনি তার অপরাধগুলো করতে সক্ষম হয়েছিল। এটি এমন একটি বিষয় যা অপরাধের গুরুত্ব বাড়িয়ে দেয়।"

অ্যারন সামার্স অস্ট্রেলিয়ার হয়ে কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি; তিনি ৭টি লিস্ট এ ম্যাচে ৪২ রান করেছেন এবং ৫টি উইকেট নিয়েছেন। বিগ ব্যাশ লিগ ছাড়াও, তিনি ২০১৮/১৯ সালে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলেছেন, তবে তার রেকর্ড ততটা চিত্তাকর্ষক ছিল না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News