Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুম্বাইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক! বঙ্গে বিপুল বিনায়োগের ইঙ্গিত শমীকের

মুম্বাইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক! বঙ্গে বিপুল বিনায়োগের ইঙ্গিত শমীকের

press CARD NEWS 2 weeks ago
লকাতা: রাজ্যে শিল্পের আসবে, ভোটের প্রচারে বারবার একথা বলেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই বাংলায় শিল্পায়ন নিয়ে উদ্যোগী হয়েছে শুভেন্দুর সরকার। বাংলায় শিল্পপতিদের ফিরিয়ে আনতে তাঁরা যে তৎপর, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

টাটা-আদানির মতো সংস্থাগুলির সহযোগিতা নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি হচ্ছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের ফাঁস মুক্ত প্রশাসন, দক্ষ কারিগর-সহ নানা ইতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার। এরই মাঝে বৃহস্পতিবার মুম্বইয়ের শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ফেসবুকে সেই খবর শেয়ার করে জানিয়েছেন তিনি নিজেই।

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই লক্ষ্য বিজেপি সরকারের। সেই লক্ষ্যে একের পর এক সদর্থক পদক্ষেপ করে চলেছেন 'টিম' শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সমাজমাধ্যমে নিজের প্রোফাইলে সেই খবর শেয়ার করে তিনি জানান, মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মুম্বাইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক নিয়ে শুক্রবার শমীক বলেন, "নতুন শিল্পনীতি ও নতুন জমিনীতি নিয়ে আমাদের সরকার কাজ করছে। গত চার দশক ধরে যাঁরা বাংলা ছেড়ে চলে গিয়েছেন কিন্তু, যাঁদের সঙ্গে বাংলার একটা নাড়ির যোগ রয়েছে, যাঁরা তিন পুরুষ ধরে বাংলায় ব্যবসা করেছেন, কিন্তু এখন হয়তো ভিনরাজ্যে গিয়ে ব্যবসা করছেন। উন্নতি করেছেন। তাঁরা কিন্তু আগ্রহী। তাঁরা গতকাল মুম্বইয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আমি তো সরকার নই। আমি দল। আমি বলেছি, আমার সরকার কাজ করছে। আমাদের বিশ্বাস, খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবেন শিল্পায়নটা হচ্ছে এই রাজ্যে।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News