Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

press CARD NEWS 3 days ago
লকাতা: পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন। বাংলা-সহ দেশের তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের খালি হওয়া আসনগুলোতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর একযোগে এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এরপর ৯ অক্টোবর হবে ভোট গণনা।

উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। বাংলার এই দুই কেন্দ্রের পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র ও পুদুচেরির এক কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোট হবে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের দুটি হাইভোল্টেজ বিধানসভা আসন নন্দীগ্রাম ও রেজিনগরে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফার কারণে নন্দীগ্রাম এবং হুমায়ুন কবীরের ইস্তফার পর রেজিনগর আসনটি ফাঁকা হয়েছিল। এছাড়াও তামিলনাড়ুর মদুরাস্তক ও ধারাপুরম বিধানসভা কেন্দ্র, পুদুচেরির থাট্টাঞ্চাভাদি আসন এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও একই দিনে ভোট নেওয়া হবে। তামিলনাডুতে মড়াগথম কুমারভেল ও পি সত্যভামা, পুদুচেরিতে এন রঙ্গস্বামী এবং আসামে সাংসদ প্রদ্যোৎ বরদলৈয়ের পদত্যাগের কারণে এই আসনগুলোতে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছে।

কমিশনের ঘোষণা করা নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর এবং ১৭ সেপ্টেম্বর নথিপত্র যাচাই বা স্ক্রুটিনি করা হবে। প্রার্থীপদের নাম প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ও গণনার পর পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে ১১ অক্টোবরের মধ্যে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সবকটি বুথেই ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে স্বচ্ছভাবে ভোট পরিচালিত হবে। ভোটারদের পরিচয় নিশ্চিত করতে ভোটার কার্ড ছাড়াও সরকার স্বীকৃত ১২টি বিকল্প নথিপত্র ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি প্রার্থীদের কোনও অপরাধমূলক অতীত থাকলে তা প্রচারপর্ব চলাকালীন খবরের কাগজ ও সংবাদমাধ্যমে অন্তত তিনবার বিজ্ঞাপনের মাধ্যমে জনগণকে জানাতে দলগুলোকে নির্দেশ দিয়েছে কমিশন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News