Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুকুরে ভাসছে পচা-গলা দেহ, সাত সকালেই হুলুস্থুল

পুকুরে ভাসছে পচা-গলা দেহ, সাত সকালেই হুলুস্থুল

press CARD NEWS 2 weeks ago
দুর্গাপুর: পুকুরে ভাসছে পচা-গলা দেহ। সাত সকালেই হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লীতে। দেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। মৃতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনা শনিবারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পুকুরে দেখা যায় এক ব্যক্তির দেহ ভাসছে। প্রথমে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে, পুকুরের জলে অস্বাভাবিকভাবে ভাসতে থাকা দেহটি।

এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয় কৌতুহলী মানুষজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করার পাশাপাশি প্রাথমিক তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি কতদিন ধরে জলে ছিল, তা নিয়েও তদন্ত চলছে। মৃতের শরীর পচাগলা অবস্থায় থাকায় তার নাম-পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আশীষ গরাই নামের এলাকার এক বাসিন্দা বলেন," সকালে খবর পেয়ে পুকুরপাড়ে এসে দেখি পুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। কোথা থেকে এল তা আমরা জানি না।"

তিনি বলেন, 'পুলিশকে খবর দেওয়া হলে তারাই এসে দেহটি তুলেছে। একদম পচে-গলে যাওয়ায় চেনা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে দেখুক।' তিনি এও জানান, ভোটের সময় এখানে কোনও ঝামেলাও হয়নি। তিনি বলেন, 'আমার মনে হচ্ছে ভোটের জন্য কিছু না এটা। এখন ভেতরে কি ব্যাপার জানি না।'

তবে সাতসকালেই এমন এক দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Presscard News